সিলেটের মাজারে সমু চৌধুরীর আচরণ নিয়ে তুমুল আলোচনা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:০০ PM

সিলেটের মাজারে সমু চৌধুরীর আচরণ নিয়ে তুমুল আলোচনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৮/২০২৬ ০৪:৩৭:৪১ PM

সিলেটের মাজারে সমু চৌধুরীর আচরণ নিয়ে তুমুল আলোচনা

সংগৃহীত


টিভি নাটকের জনপ্রিয় মুখ অভিনেতা সমু চৌধুরী। সম্প্রতি সামাজিকমাধ্যমে এই অভিনেতার একটি ভিডিও ছড়িয়ে পড়লে শুরু হয় নতুন করে আলোচনা। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তির সঙ্গে উত্তেজিত ও আক্রমণাত্মক অবস্থায় এই অভিনেতাকে। বিপরীত ব্যক্তিও উত্তেজিত হয়ে পড়ে। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকজন পুলিশ সদস্য শান্ত করার চেষ্টা করেন সমু চৌধুরীকে।

গতকাল শনিবার সকালে সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সেই ঘটনার দৃশ্য সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনাও।এ বিষয়ে জানার জন্য অভিনেতাকে ফোন করা হলে ঘটনার সত্যতা জানান তিনি। তবে কেন এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তা জানতে চাওয়া হলে ফোন কেটে দেন।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার এলাকায় মানুষের উপস্থিতি বেশ বেশি ছিল। তখন অভিনেতাকে কেন্দ্র করে পরিস্থিতি ভিন্ন হয়। সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করা চেষ্টা চালায়। পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণেও আসে।ভিডিওটি ভাইরাল হতেই সমু চৌধুরীর আচরণ নিয়ে নানা মন্তব্য দেখা যায় নেটদুনিয়ায়। আবার কেউ কেউ ঘটনার প্রকৃত কারণ জানতে চেয়েছেন। কেউ আবার অভিনেতার শারীরিক ও মানসিক সুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।উল্লেখ্য, গত বছরের ১২ জুন এমন একটি ঘটনা নিয়ে আলোচনায় এসেছিলেন সমু চৌধুরী। তখন ময়মনসিংহের গফরগাঁও এলাকা থেকে বেশ অস্বাভাবিক অবস্থায় উদ্ধার করা হয়েছিল তাকে। সেই ঘটনারও একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল তখন নেটদুনিয়ায়।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে হা'মের উপসর্গে আরও ১ শিশুর মৃ'ত্যু
রাজনগরে চা-বাগানে মিলল নারী-পুরুষের ঝু'লন্ত ম'রদে'হ
নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা