রিফাত হ*ত্যার আ*সামিদের গ্রে*প্তার ও ফাঁ*সির দাবিতে সিলেটে মা*নববন্ধন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:০৮ PM

রিফাত হ*ত্যার আ*সামিদের গ্রে*প্তার ও ফাঁ*সির দাবিতে সিলেটে মা*নববন্ধন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৮/২০২৬ ০৭:৪৮:২৯ PM

রিফাত হ*ত্যার আ*সামিদের গ্রে*প্তার ও ফাঁ*সির দাবিতে সিলেটে মা*নববন্ধন

ছবি:সংগৃহীত


সিলেট নগরীর কাজিরবাজার (সেলফি ব্রিজ) এলাকায় নবম শ্রেণির ছাত্র রিফাত আহমদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেটের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৭ জুলাই কাজিরবাজার সেলফি ব্রিজ এলাকায় খাসদবীর এলাকার বাসিন্দা ও স্থানীয় ‘দ্বীপশিখা স্কুলের’ নবম শ্রেণির ছাত্র রিফাত আহমদকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় তার কয়েকজন বন্ধুও গুরুতর আহত হন।

বক্তারা বলেন, হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি নেই। এতে নিহত রিফাত ও আহতদের পরিবারের সদস্যদের মধ্যে ন্যায়বিচার পাওয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব আসামিকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে দ্রুত বিচার সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা।

বক্তারা প্রশাসনের কথিত গাফিলতির তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, দ্রুত আসামিদের গ্রেপ্তার করা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী হুমায়ূন আহমেদ মাশুকের সভাপতিত্বে এবং শাকিল আহমদ খানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার সহসভাপতি ফুয়াদ বিন রশীদ, ১০ নম্বর উত্তর বাদেপাশা ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হোসেন, দারুস সালাম মাদ্রাসার শিক্ষক মাওলানা নেয়ামত উল্লাহ, অ্যাডভোকেট আব্দুল আলিম, অ্যাডভোকেট আব্দুল আজিম, জুলাই যোদ্ধা লিটন আহমেদ, শুকরিয়া মার্কেটের ব্যবসায়ী ও আহত আব্দুস সামি সিকদারের বাবা মো. সিরাজ সিকদার এবং নিহত রিফাতের মা ডলি বেগম।

এ সময় শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্য মাহমুদ, রাজি, শিক্ষার্থী তোফায়েল আহমদ তপু, যুবদল কর্মী মুমিন আহমদ, জুয়েল আহমদ শেকু, তোফায়েল সিকদার তপু, সুমন আহমদ, ইমন আহমদ, এরশাদ, ইয়াসিন আহমদ, আহত ছাব্বিরের ভাই রাব্বি, নিহত রিফাতের চাচাতো ভাই মো. হাবিবুর রহমান, সমাজসেবী নাজমুল ইসলাম, রুহুল আমিন, নাজিমসহ নিহতের পরিবারের সদস্য, সহপাঠী, শিক্ষক ও এলাকার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের গ্রেপ্তার এবং নিহতের পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে অ*নুমোদন ছাড়া ভবন নির্মাণে নি*ষেধাজ্ঞা
ডেন্টাল ট্যুরিজম হাব গড়ে সিলেটের পর্যটন খাত সমৃদ্ধ করা হবে: বাণিজ্যমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও ১ শিশুর মৃ'ত্যু
রাজনগরে চা-বাগানে মিলল নারী-পুরুষের ঝু'লন্ত ম'রদে'হ
নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী