সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:০২ PM

সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আমিনুল হক, সুনামগঞ্জ

প্রকাশিত: ১৯/০৮/২০২৬ ০২:১৩:২৭ PM

সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।'

পথসভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোনাজ্জির হোসেন। জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী, রেজাউল হক, আবুল কালাম আজাদ, পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম জুনেদ, ফারুক আহমদ লিলু, জেলা যুবদলের সভাপতি আমিনুর রশীদ আমিন, সিনিয়র সহ-সভাপতি সোহেল আহমদ, যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা মোশারফ হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি তারেক মিয়া প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বিএনপি ও স্বেচ্ছাসেবক দল দীর্ঘ ১৭ বছর দেশে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচার সরকারকে এ দেশ থেকে তাড়িয়েছে। কিন্তু একটি চক্র দেশের ভাবমূর্তি বিনষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। তাদেরকে যেকোনো মূল্যে প্রতিহত করতে হবে। দেশে কোনো প্রকার অশান্তি, বিশৃঙ্খলা করতে দেওয়া যাবে না। সেজন্য সকল নেতাকর্মীকে সজাগ ও সচেতন থাকতে হবে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ: