বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৪৬ AM

ছাত্রলীগের ৪৫ নেতাকর্মীর বি*রুদ্ধে মা*মলা

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৮/২০২৬ ১২:১৯:১৭ AM

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২

প্রতিকী ছবি


সিলেটের বিশ্বনাথে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৪৫ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলায় ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।

বুধবার (১৯ আগস্ট) বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) বাবুল সিংহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

পুলিশ জানায়, গত ১৫ আগস্ট রাত ১০টার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের শেখপাড়া গ্রামে উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের সামনে থেকে লামাকাজী- বিশ্বনাথ সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল করে আসামিরা সরকারি কার্যক্রম ব্যাহত, উন্নয়ন কর্মকাণ্ডে বাধা সৃষ্টি, দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ততা ও অর্থায়ন এবং অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সহযোগিতার মতো কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিশ্বনাথ উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নয়ন মিয়া ও কামরান নামে আরও এক নেতাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার নয়ন মিয়া মামলার এজাহারভুক্ত আসামি। পুলিশ জানিয়েছে, তাকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। অপর গ্রেপ্তারকৃত কামরানের বিষয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছে

মামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতি সিরাজুল ইসলাম রুকন, সাধারণ সম্পাদক জাকির হোসেন মামুন, সহসভাপতি শামিম আহমদ, কয়েছ আহমদ, তাহের আহমদ ছামি, জুমন মিয়া, যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম, নাহিদ আলী, এমরান আহমদ, ইমাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুবেল আহমদ আছলাম, নয়ন মিয়া, শেখ আসলাম, সাব্বির আহমদ, আব্দুল হাকিম, রিংকু মল্লিক, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম অনি, মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক পারভেজ আহমদ ও মামুন মিয়াকে আসামি করা হয়েছে।

এ ছাড়া অজ্ঞাত আরও ২৫ জনকে মামলায় অভিযুক্ত করা হয়েছে

সন্ত্রাসবিরোধী আইনে মামলা ও দুইজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, ‘নিষিদ্ধ ছাত্র সংগঠনের ব্যানার ব্যবহার করে জনমনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। মামলায় এজাহারনামীয় ২০ জন ছাড়াও আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।’

তিনি বলেন, ‘মামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে’। পুলিশ জানিয়েছে, মশাল মিছিলের ভিডিও ও অন্যান্য তথ্য-উপাত্ত যাচাই করে মামলার বাকি আসামিদের শনাক্ত করার চেষ্টা চলছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি