বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি, সংঘাতের শ'ঙ্কা
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:২৪ PM

বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি, সংঘাতের শ'ঙ্কা

বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৮/২০২৬ ০৩:০৬:৩৯ PM

বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি, সংঘাতের শ'ঙ্কা


সিলেটের বিয়ানীবাজার উপজেলার সুনাই নদীতে আগামী ২৮ আগস্ট অনুষ্ঠিতব্য ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদী জনতা’। অন্যদিকে, আবহমান বাংলার এই ঐতিহ্য বজায় রাখতে অনড় অবস্থানে রয়েছেন আয়োজকরা।

জানা গেছে, উপজেলার লাউতা ইউনিয়নের লাউতা ও বাহাদুরপুর যুবসমাজের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও বার্ষিক নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করার কথা। অতীতে এই আয়োজন ঘিরে কোনো বাধার সম্মুখীন না হলেও এবার তৌহিদী জনতার ব্যানারে একটি গোষ্ঠী এটি বাতিলের দাবি তুলে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে। এ নিয়ে সংঘাতের আশঙ্কা করছেন স্থানীয়রা।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যবসায়ী জানান, স্থানীয় যুবকরা দীর্ঘদিন ধরে সুনাই নদীতে এই নৌকাবাইচের আয়োজন করে আসছে। তবে গত কয়েক দিন ধরে জুয়েল, অপুসহ স্থানীয় কয়েকজন যুবক ফেসবুকে এই প্রতিযোগিতার বিরোধিতা করে লেখালেখি করছে, যা পরিবেশ পরিস্থিতি ঘোলাটে করতে পারে।

জানা গেছে, প্রতিযোগিতাটি বাতিলের দাবিতে গত বৃহস্পতিবার বারিগ্রাম বাজার মসজিদে ‘তৌহিদী জনতা লাউতা ইউনিয়ন’-এর ব্যানারে এক বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।

এ বিষয়ে লাউতা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান গউস উদ্দিন গণমাধ্যমকে জানান, উত্তেজনাকর এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করার চেষ্টা চলছে।

লাউতা ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, ফেসবুকে নৌকাবাইচের পক্ষে-বিপক্ষে লেখালেখি হচ্ছে। এর বাইরে আমার কিছু জানা নেই।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল করিম বলেন, এ রকম কোনো ঘটনা আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটসহ কিছু স্থানে ভারি বর্ষণের শ'ঙ্কা
সিলেটে হা'মের উপসর্গে আরও এক শিশুর মৃ'ত্যু
বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি, সংঘাতের শ'ঙ্কা
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী