তারেক রহমান সুনামগঞ্জ-৩ আসনের প্রতি আন্তরিক, ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন: এমপি কয়ছর আহমদ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:০৯ AM

তারেক রহমান সুনামগঞ্জ-৩ আসনের প্রতি আন্তরিক, ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন: এমপি কয়ছর আহমদ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৮/২০২৬ ১০:৩৪:২৫ PM

তারেক রহমান সুনামগঞ্জ-৩ আসনের প্রতি আন্তরিক, ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন: এমপি কয়ছর আহমদ

সংগৃহীত


মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আমাদের সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের প্রতি অত্যন্ত আন্তরিক। তাঁর এই সদিচ্ছাকে বাস্তবে রূপ দিতে এবং দলকে সুসংগঠিত করতে সরকারের পাশাপাশি জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপির পরিবারের সকল নেতাকর্মীকে ব্যক্তিগত ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থেকে কাজ করে যেতে হবে।আজ শনিবার (২২ আগস্ট) দুপুরে জগন্নাথপুর হাসপাতাল পয়েন্টের আলী কমিউনিটি সেন্টারে আয়োজিত এক  মতবিনিময় সভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ। জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপি এবং এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের নিয়ে এই সাংগঠনিক সভার আয়োজন করা হয়। 

প্রধান অতিথির বক্তব্যে এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ দলের নেতাকর্মীদের সামনে তাঁর উন্নয়ন রোডম্যাপ তুলে ধরে বলেন, ইতিমধ্যে জগন্নাথপুরের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে টেকসই উন্নয়নের ছোঁয়া লাগতে শুরু করেছে। আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে জগন্নাথপুর উপজেলা ও পৌর শহরের প্রতিটি রাস্তাঘাট, ব্রিজ-কালভার্টের আমূল পরিবর্তন করা হবে । শিক্ষা ও স্বাস্থ্য খাতের মানোন্নয়ন ঘটিয়ে এই অঞ্চলকে একটি আধুনিক ও ‘মডেল’ জনপদে রূপান্তর করা হবে । এরপর জগন্নাথপুরকে আর কেউ অবহেলিত বলার সুযোগ পাবে না। জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা ছাদ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তৃণমূলের রাজনীতি ও দলীয় কর্মকাণ্ড গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উপজেলা বিএনপির ১ম যুগ্ম-আহ্বায়ক জামাল উদ্দিন আহমেদ এবং পৌর বিএনপির ১ম যুগ্ম-আহ্বায়ক আব্দুল মতিনের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও জেলা দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত, জেলা বিএনপির সদস্য ও অতিরিক্ত পিপি অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন,  উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সৈয়দ মুসাব্বির আহমদ, আব্দুস সোবহান,  হাজী সুহেল আহমদ খান টুনু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম খসরু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি  সানোয়ার হাসান সুনু,  উপজেলা বিএনপি সদস্য মির্জা আবুল কাশেম স্বপন, যুক্তরাজ্য বিএনপি নেতা মির্জা নিকছন, পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিটু, যুগ্ম-আহ্বায়ক দিলু মিয়া, শামসুল ইসলাম, তকবুর মিয়া, পৌর বিএনপির সদস্য আছকির আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাশিম ডালিম, যুগ্ম-আহ্বায়ক জুবেদ আলী লখন, পৌর যুবদলের আহ্বায়ক লিটন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী হারুনুর রশিদ হারুন, সদস্য সচিব নাসিম আহমেদ রুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমিন, উপজেলা জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, পৌর ছাত্রদলের আহ্বায়ক  ইমন আহমেদ, সদস্য সচিব মোবারক হোসেন তুহিন, জগন্নাথপুর কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমেদ, সাধারণ সম্পাদক সাখায়াত হোসেন প্রমুখ। সভার শুরুতেই পবিত্র কোনআন থেকে তেলাওয়াত করেন জগন্নাথপুর পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপি আহ্বায়ক ক্বারী মাওলানা আরশ আলী।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী
তারেক রহমান সুনামগঞ্জ-৩ আসনের প্রতি আন্তরিক, ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন: এমপি কয়ছর আহমদ
মা*দক, জু*য়া ও কি*শোর গ্যাং স*হ্য করা হবে না- মন্ত্রী মুক্তাদির
কিশোর রিফাত হ*ত্যা: ১ আ*সামি গ্রে*প্তার
সিলেটে পৃথক অ*ভিযানে ২৮ লাখ টাকার ভা*রতীয় পণ্য জ*ব্দ, গ্রে*প্তার ৩
ওসমানীনগরে তেলবাহী ট্রাক-সিএনজি সংঘ*র্ষে নি*হত ৪
সিলেটসহ কিছু স্থানে ভারি বর্ষণের শ'ঙ্কা
সিলেটে হা'মের উপসর্গে আরও এক শিশুর মৃ'ত্যু
বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি, সংঘাতের শ'ঙ্কা
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন