ছাতক উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির প্রথম সভা
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:০২ PM

ছাতক উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির প্রথম সভা

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ২৩/০৮/২০২৬ ০২:৪২:৩৬ PM

ছাতক উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির প্রথম সভা


সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) প্রেসক্লাবের কার্যালয়ে উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি শাহ আক্তারুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক মোশাররফ হোসেনের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাবের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা জুবায়ের আহমেদ। 

সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সহ-সভাপতি মো. নুর উদ্দিন, মো. মোশাহিদ আলী, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ মনির, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ফজল উদ্দিন, অর্থ সম্পাদক লুৎফুর রহমান শাওন, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক অজিত কুমার দাস, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবু বকর চৌধুরী, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আশফাকুর রহমান ছায়েম, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা জুবায়ের আহমেদ ও কার্যনির্বাহী সদস্য জামরুল ইসলাম রেজা।

বক্তারা বলেন, একটি শক্তিশালী ও দায়িত্বশীল প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মর্যাদা বৃদ্ধির পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড সঠিকভাবে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ লক্ষ্যে প্রেসক্লাবকে আরও কার্যকর, আধুনিক ও সাংবাদিকবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করতে হবে।

এ ছাড়াও সভায় প্রেসক্লাবের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সহযোগিতা বজায় রেখে পেশাগত দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

প্রেসক্লাবের বর্তমান ও ভবিষ্যৎ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কার্যকরী কমিটির সকল সদস্যকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভা শেষে প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন, সদস্যদের পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং ছাতক উপজেলাবাসীর কল্যাণে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা।

জৈন্তাবার্তা/আরআর