নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৪১ AM

মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান

নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০/০৮/২০২৬ ১১:২৩:০২ PM

নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক

ছবি:সংগৃহীত


সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। কোনো এলাকার মানুষ যত বেশি শিক্ষিত হবে, ওই এলাকার উন্নয়ন ও সমৃদ্ধিও তত বেশি হবে। তাই শিক্ষার প্রসার, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

রোববার (৩০ আগস্ট) দুপুরে দক্ষিণ সুরমার মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজে আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, অনুষ্ঠানে বিপুলসংখ্যক নারী শিক্ষার্থীর উপস্থিতি তাকে আশাবাদী করেছে। নারীশিক্ষার প্রসার ছাড়া একটি দেশ ও সমাজের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। নারীদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি সমাজের প্রতিটি ক্ষেত্রে তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ তৈরি করতে হবে।

তিনি বলেন, নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নকে সবসময় গুরুত্ব দিতে হবে। মেয়েদের জন্য শিক্ষার সুযোগ আরও সহজলভ্য করা, প্রাথমিক ও উচ্চশিক্ষায় নারীদের অংশগ্রহণ বাড়ানো এবং তাদের সামাজিক ও অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বিভিন্ন সময়ে নানা উদ্যোগ নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সিসিক প্রশাসক বলেন, নারীরা শুধু শিক্ষার্থী হিসেবে নয়, পরিবার ও সমাজ গঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একজন শিক্ষিত নারী একটি শিক্ষিত, সচেতন ও মূল্যবোধসম্পন্ন পরিবার গড়ে তুলতে পারেন। তাই নারীশিক্ষায় বিনিয়োগ মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিনিয়োগ।

শিক্ষার মানোন্নয়নে রাষ্ট্রকে আরও বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষাখাতে পর্যাপ্ত বরাদ্দের পাশাপাশি শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন জরুরি। প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী করে গড়ে তুলতে হবে।

কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, শুধু ভালো ফলাফল করলেই হবে না; শিক্ষার্থীদের সৎ, মানবিক, দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। অর্জিত জ্ঞান, মেধা ও যোগ্যতাকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে।

মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ ফজলুল হক চৌধুরী, সিসিকের সাবেক কাউন্সিলর মো. রায়হান হোসেন, এলাকার বিশিষ্ট মুরব্বি আজাদ মিয়া ও এমদাদ হোসেন।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত