১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৩৫ AM

সিলেট জেলা বিএনপির প্রস্তুতি

১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৮/২০২৬ ১২:১৩:১৫ AM

১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ

ছবি:সংগৃহীত


সারাদেশের মতো সিলেটেও বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৩টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে সিলেট জেলা বিএনপি।

এ উপলক্ষে রোববার (৩০ আগস্ট) রাত ৮টায় নগরীর মেন্দিভাগ এলাকায় এমরান ল অ্যাসোসিয়েট কার্যালয়ে জেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য জেলা বিএনপির একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়। জেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সলকে আহ্বায়ক এবং সহসভাপতি নাজিম উদ্দিন লস্করকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে জেলা বিএনপির সহসভাপতি, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা সদস্য হিসেবে থাকবেন। পাশাপাশি জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি/আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক/সদস্য সচিবরাও প্রস্তুতি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এমপি। প্রধান বক্তা থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সভায় সিদ্ধান্ত হয়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির আওতাধীন উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অধীনস্থ ইউনিটগুলো নিজ নিজ সুবিধাজনক সময়ে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে। একইভাবে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকেও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে।

প্রস্তুতি সভায় জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, নাজিম উদ্দিন লস্কর, উপদেষ্টা কামরুল হাসান শাহিন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, আনোয়ার হোসেন মানিক, অ্যাডভোকেট আবু তাহের, অ্যাডভোকেট সাঈদ আহমদ, আবুল কাশেম ও শাকিল মুর্শেদ।

এ সময় সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ ও অ্যাডভোকেট আল আসলাম মুমিন, সম্পাদক শামীম হেলালী ও অ্যাডভোকেট মোস্তাক আহমদ এবং সহসম্পাদকদের মধ্যে দেলোয়ার হোসেন দিনার, শাহীন আলম জয়, ডা. নাজিম উদ্দিন, আলাউদ্দিন আলাই, আহমদ সোলায়মান, সুমেল আহমদ চৌধুরী, রায়হান এইচ খাঁন, মিনহাজ উদ্দিন চৌধুরী, শামসুর রহমান শামীম ও ইসলাম উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়া সদস্য জসিম উদ্দিন ও আফতাব উদ্দিন সভায় উপস্থিত ছিলেন।

এ ছাড়া দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল লতিফ খান, সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ, ময়নুল ইসলাম মঞ্জুসহ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং বিএনপির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রস্তুতি সভায় অংশ নেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত