জগন্নাথপুরে নারীর ম'র'দেহ উ'দ্ধার
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ PM

জগন্নাথপুরে নারীর ম'র'দেহ উ'দ্ধার

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৯/২০২৬ ০৩:০০:০৫ PM

জগন্নাথপুরে নারীর ম'র'দেহ উ'দ্ধার


সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ভবের বাজার ইনাতনগর এলাকায় একটি বন্ধ ঘর থেকে আসিয়া বেগম (৫৫) নামে এক নারীর পচা-গলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে ঘরের ভেতর থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।

আসিয়া বেগম ওই এলাকার মৃত আব্দুল মালিকের স্ত্রী। স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি একাই ওই বাড়িতে বসবাস করতেন। তার একমাত্র মেয়ের বিয়ে হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে আসিয়ার দেবরের ছেলে সুজাত ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় তীব্র দুর্গন্ধ পান। পরে তিনি ঘরের দরজায় জোরে ধাক্কা দিলে দরজা সামান্য ফাঁক হয়ে যায়। এ সময় ভেতরে পচা-গলা মরদেহ দেখতে পান তিনি। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেন।

আসিয়ার মেয়ে কল্পনার স্বামী দিলশাদ মিয়া অভিযোগ করেন, তার শাশুড়ির কাছে চিকিৎসার জন্য রাখা প্রায় ৪০ হাজার টাকা ছিল। ওই টাকা আত্মসাতের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন। তার দাবি, স্বাভাবিক মৃত্যু হলে বাইরে থেকে ঘরে তালা লাগানোর বিষয়টি ব্যাখ্যা করা কঠিন। কারণ ঘরের চাবি সবসময় আসিয়া বেগমের কোমরে ঝুলানো থাকত।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার মূল রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ