ছাতকে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ AM

ছাতকে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৯/২০২৬ ১২:১৩:৫৮ AM

ছাতকে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

ছবি:সংগৃহীত


‘মেধা, সততা, দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের ছাতকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ছাতক উপজেলা আদর্শ শাখা।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জের তানজিনা কমিউনিটি সেন্টারে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্তসহ প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি নাঈমুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মাহমুদুল হাসান। প্রধান মেহমান হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানী।

বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ডাকসু)-এর কার্যনির্বাহী সদস্য শাহিনুর রহমান এবং সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিম।

প্রধান মেহমান অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানী বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাই শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করলেই হবে না; নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আদর্শিক গুণাবলিতেও সমৃদ্ধ হতে হবে। মেধাবী শিক্ষার্থীদের নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

ডাকসুর কার্যনির্বাহী সদস্য শাহিনুর রহমান বলেন, জীবনের লক্ষ্য নির্ধারণ করে পরিকল্পিতভাবে এগিয়ে যাওয়া সফলতার অন্যতম শর্ত। শিক্ষার্থীদের নির্দিষ্ট লক্ষ্য নিয়ে অধ্যবসায়ের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিম বলেন, একজন শিক্ষার্থীর প্রকৃত সফলতা শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়। জ্ঞান, দক্ষতা, চরিত্র ও নৈতিকতার সমন্বয়ে নিজেকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায়ও সমৃদ্ধ হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে তিনজন শিক্ষার্থী তাদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন। এ সময় অভিভাবক, শিক্ষক এবং বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এ ধরনের আয়োজনকে কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে প্রশংসা করেন।

অনুষ্ঠানের শুরুতে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মাহফুজুর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেন কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি হাবিবুর রহমান জুনেদ।

এ সময় আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক উপজেলার সাবেক আমির মাওলানা জালাল উদ্দিন, সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি হাফেজ জাকির হোসাইন, সাবেক সেক্রেটারি এটিএম আব্দুল তাহিদ, জেলা ছাত্রশিবিরের আইন সম্পাদক মাসুদ আহমদ, সাবেক প্রচার সম্পাদক আব্দুল মমিনসহ উপজেলা ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান দায়িত্বশীল নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে তাদের হাতে সম্মাননা হিসেবে ক্রেস্ট, সনদপত্র ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে ভালো ক্রিকেটার তৈরিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে
বুকে কা/টার দাগ নিয়ে ফ্যানে ঝু/লছিল আল-আমিন- র/হস্যের জ/ট
সিলেটের তিন খু/নের নিরপেক্ষ ত/দন্ত ও দ্রুত বি/চার দাবিতে বি/ক্ষোভ
মাধবপুরে মাদ্রাসাছাত্র জনি হ/ত্যা মামলার আ/সামি শিক্ষক গ্রে/প্তার
উন্নয়নে গ্রুপিং নয়, জনগণের স্বার্থই মুখ্য: হুমায়ুন কবির
১৮ বছরের কম বয়সী চালক গাড়ি চালাতে পারবেনাঃ এমপি মিলন
জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’