জগন্নাথপুরে সড়ক দু/র্ঘটনায় আহ/ত টমটম চালকের মৃ/ত্যু
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ AM

জগন্নাথপুরে সড়ক দু/র্ঘটনায় আহ/ত টমটম চালকের মৃ/ত্যু

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৯/২০২৬ ১০:৩৩:৫৭ PM

জগন্নাথপুরে সড়ক দু/র্ঘটনায় আহ/ত টমটম চালকের মৃ/ত্যু

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৫ দিন পর আদেশ দাস (৫০) নামে এক টমটম চালকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামের বাসিন্দা।

​এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে টমটম চালক আদেশ দাস ইনাতগঞ্জ থেকে টমটম চালিয়ে রানীগঞ্জ বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে পাইলগাঁও ইউনিয়নের আমিনপুর এলাকায় পৌঁছালে একই দিক থেকে আসা একটি অনিয়ন্ত্রিত সিএনজি চালিত অটোরিকশা পেছন থেকে টমটমটিকে ধাক্কা দেয়। এতে টমটমটি উল্টে গিয়ে আদেশ দাস গুরুতর আহত হন।

​দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার (৯ সেপ্টেম্বর) তার মৃত্যু হয়। আজ বিকেলে ​ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ স্বজনরা গ্রামে নিয়ে আসলে এক হৃদয়বিদারক দৃশ্য ও শোকের ছায়া নেমে আসে। পরিবারের একমাত্র উপার্জনকৃত ব্যক্তিকে হারিয়ে গোটা পরিবারে শোকের মাতন বইছে।


নিহতের বড় ছেলে নিরেশ দাস জানান,রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের আব্দুল ওয়াহিদের ছেলে সিএনজি চালক তালেব মিয়ার বেপরোয়া অটোরিকশা চালিয়ে ধাক্কা দেয়ায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় টমটম চালকের মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায় নি। তবে দুই জন ব্যক্তি থানায় এসে মৌখিকভাবে ঘটনা জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।



জৈন্তা বার্তা/ ওয়াদুদ