জৈন্তাপুর-কানাইঘাট সীমা/ন্তে ১ কোটি ২১ লাখ টাকার ভারতীয় ম/দ ও পণ্য জব্দ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ PM

জৈন্তাপুর-কানাইঘাট সীমা/ন্তে ১ কোটি ২১ লাখ টাকার ভারতীয় ম/দ ও পণ্য জব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৯/২০২৬ ০৮:৫৮:০৯ PM

জৈন্তাপুর-কানাইঘাট সীমা/ন্তে ১ কোটি ২১ লাখ টাকার ভারতীয় ম/দ ও পণ্য জব্দ

সংগৃহিত


সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ২১ লাখ ৩৩ হাজার টাকা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ও বুধবার (৯ সেপ্টেম্বর) দুই দিনব্যাপী জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ অপারেশন দল এবং অধীনস্থ বিওপির টহলদল সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় মদ, জিরা, সুপারি, চা-পাতা, একটি পিকআপ ও গরুসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্যের পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে ভবিষ্যতেও বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম সর্বাত্মকভাবে অব্যাহত থাকবে। জব্দকৃত মালামালের বিষয়ে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তা বর্তা / ওয়াদুদ