নতুন গান নিয়ে আসছেন শিবলু
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

নতুন গান নিয়ে আসছেন শিবলু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৬/২০২৩ ০১:৪৫:২২ পূর্বাহ্ন

নতুন গান নিয়ে আসছেন শিবলু

নতুন গান নিয়ে আসছেন শিবলু


গভীর সমুদ্রে চিত্রায়িত মেজবাউর রহমান সুমন পরিচালিত প্রথম সিনেমা ‘হাওয়া’। সেই সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ গানটি গেয়ে এখন তুমুল জনপ্রিয় আরফান মৃধা শিবলু। শ্রোতাদের কাছে তিনি শিবলু নামে পরিচিত। অভিনয় পাশাপাশি আবারও নতুন গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

জানা গেছে, গানটিতে আরফান মৃধার সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন বাউলশিল্পী আলেয়া বেগম। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। এই গানে কণ্ঠশিল্পীদের সঙ্গে সেতার ও ম্যান্ডালিনও বাজান তিনি। আজ (১০ জুন) শনিবার সন্ধ্যায় কোক স্টুডিও বাংলার নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে।

নতুন গানে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে গণমাধ্যমে আরফান মৃধা বলেন, ‘নতুন গানটি একটি রোমান্টিক ফোক গান। এটা মূলত প্রেমের গান। আকুলতার গান। গানটির গীতিকার-সুরকার এমন একজন নিভৃতচারী মানুষ, যিনি নিজের মতো করে মুখে-মুখেই গান বাঁধেন, নিজের মতো করেই আনমনে গেয়ে ওঠেন। আশা রাখছি, এই গানও দর্শক-শ্রোতাদের ঘোরের মধ্যে রাখবে বেশ কিছুদিন।

বর্তমানে ঈদে নতুন নাটকের কাজে ব্যস্ত সময় পার করছেন আরফান মৃধা শিবলু। এর মধ্যে জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমির ‘ফিমেল ’ নাটকের তৃতীয় সিজনে অভিনয় করছেন তিনি।

গল্পে দেখা যাবে, এতিম আকবর চায় কুত্তা মিজানের আগে বিয়ে করতে, অন্যদিকে কুত্তা মিজান চায় এতিম আকবরের আগে বিয়ে করে দেখিয়ে দিতে। তাদের দুজনের প্রতিযোগিতার কারণে ঘটক শিবলু বিপাকে পড়ে যায়।

ব্যাটারি গলিতে ঘটতে থাকে নানা রকম মজার ঘটনা। এরকম একটি গল্প নিয়েই নির্মিত হয়েছে ‘ফিমেল ৩’। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বঙ্গ-এর ইউটিউব চ্যানেলে টেলিফিল্মটি মুক্তি পাবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী