ডা. টি এম ইমরান আহমদ ওসমানী মেডিকেলে সহকারী রেজিস্ট্রার পদে পদায়ন
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ PM

ডা. টি এম ইমরান আহমদ ওসমানী মেডিকেলে সহকারী রেজিস্ট্রার পদে পদায়ন

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৯/২০২৬ ০৪:১৪:৫৩ PM

ডা. টি এম ইমরান আহমদ ওসমানী মেডিকেলে সহকারী রেজিস্ট্রার পদে পদায়ন

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের পালপুর গ্রামের কৃতী সন্তান ডা. টি এম ইমরান আহমদ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি ও হেড নেক সার্জারি বিভাগে সহকারী রেজিস্ট্রার পদে পদায়ন পেয়েছেন।

এর আগে একই বিভাগে সহকারী সার্জন (এমও) হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। সেখান থেকেই তাঁকে সহকারী রেজিস্ট্রার পদে পদায়ন করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে গত ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়নের বিষয়টি জানানো হয়।

ডা. টি এম ইমরান আহমদ ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের পালপুর গ্রামের বাসিন্দা। তিনি মাস্টার সমুজ মিয়া তালুকদারের বড় ছেলে।

এর আগে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি ও হেড নেক সার্জারি বিভাগে সহকারী সার্জন (এমও) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। একই বিভাগে কর্মরত থাকা অবস্থায় তাঁকে সহকারী রেজিস্ট্রার পদে পদায়ন করা হয়েছে।

তাঁর এ পদায়নের খবরে নিজ গ্রাম পালপুরসহ ছাতক উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্বজনদের মধ্যে আনন্দ ও সন্তোষ দেখা দিয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ