তাহিরপুরে বাড়ছে নদ-নদীর পানি, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২১ AM

তাহিরপুরে বাড়ছে নদ-নদীর পানি, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৬/২০২৩ ০২:১০:৩৬ AM

তাহিরপুরে বাড়ছে নদ-নদীর পানি, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে রাস্তা ঘাট প্লাবিত


চার দিনের টানা বর্ষণ ও ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় উপজেলার সীমান্ত ঘেঁষা জাদুকাটা নদীর পানি ৬ সে.মিটার বেড়েছে। সেই সাথে পাটলাই নদীর পানি বেড়েছে ৫.০৩ সে.মিটার। তবে জাদুকাটা নদীর পানি বিপদসীমার ২.০৫ সে.মিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও টানা বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। 

গেল বৃহস্পতিবার (১৫ জুন) সকালে বিশ্বম্ভরপুর-তাহিরপুর সড়কের শক্তিয়ারখলা এলাকার ১০০ মিটার সড়কটি পানিতে ডুবে গেছে। সেই সাথে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের আনোয়ারপুর সড়কের কিছু অংশ পানিতে ডুবে যায়। সুনামগঞ্জ জেলা শহরের সঙ্গে যোগাযোগ বিছিন্ন হওয়ায় ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার মানুষ। তবে এভাবে পানি বাড়তে থাকলে দু-এক দিনের মধ্যে উপজেলার নিন্মাঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে বলে আশঙ্কা  করা হচ্ছে।

তাহিরপুর উপজেলার আনোয়ারপুরের ব্যবসায়ী লিমন মিয়া বলেন, ‘বন্যার পানিতে আনোয়ারপুরের সড়ক ডুবে গেছে। সুনামগঞ্জ শহরের সঙ্গে উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বিছিন্ন রয়েছে।’

উপজেলার বালিজুরী গ্রামের ফেরদৌস আলম তারেক বলেন, ‘গত ৩-৪ দিনের বৃষ্টিপাতে হাওরসহ সবজায়গায় পানি বেড়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা হতে পারে।’

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, ‘টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানিতে সুনামগঞ্জের সব নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে