জৈন্তাপুরে ১২ বোতল বিদেশি ম/দসহ যুবক আ/টক
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ১২ বোতল বিদেশি ম/দসহ যুবক আ/টক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/১১/২০২৬ ১২:৫৪:৩৩ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ১২ বোতল বিদেশি ম/দসহ যুবক আ/টক

ছবি:সংগৃহীত


সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে ১২ বোতল বিদেশি মদসহ সবির (৩৬) নামে এক যুবককে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে জৈন্তাপুর বাজার এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সবির গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে জৈন্তাপুর মডেল থানার একটি পুলিশ দল নিয়মিত ওয়ারেন্ট তামিল এবং মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, এক ব্যক্তি চাঙ্গিল ব্রিজ এলাকা থেকে পায়ে হেঁটে ব্যাগ নিয়ে জৈন্তাপুর বাজারের দিকে আসছেন। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ জৈন্তাপুর বাজার এলাকায় অবস্থান নেয়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।

এ সময় স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার সঙ্গে থাকা কালো রঙের কাপড়ের ব্যাগ তল্লাশি করে ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের প্রতিটি বোতলের ধারণক্ষমতা ৩৭৫ মিলিলিটার। যার মোট পরিমাণ ৪ হাজার ৫০০ মিলিলিটার। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য ১২ হাজার টাকা।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদক সংগ্রহ করে জৈন্তাপুর থানা এলাকাসহ বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল বলে জানা গেছে।

এ ঘটনায় আটক সবিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে দুটি সড়ক উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী ও সিসিক প্রশাসক
জকিগঞ্জে ২৬২ বস্তা সরকারি চাল লু/টের মা/মলা: ২৫ আ/সামি কা/রাগারে
‘ডিসেম্বরের অপেক্ষা কেন, আজ বা কালই দেশে আসুন’-শেখ হাসিনাকে খন্দকার মুক্তাদির
আ/গুন স/ন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি রাজপথে ঐক্যবদ্ধ’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
নেপালের ভূমিকম্পে কাঁ/পল সিলেট
সিলেটে হাম উ/পসর্গে আরও ৩ শিশুর মৃ/ত্যু
কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা শুরু
শিক্ষার মানোন্নয়নে দলীয়করণমুক্ত পরিবেশ জরুরি: এমপি লুনা
জামিন পেলেন না সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, বিজয়ী যারা