সিলেটে ৭৭ লাখ টাকার পণ্য জ/ব্দ
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

সিলেটে ৭৭ লাখ টাকার পণ্য জ/ব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১১/২০২৬ ১২:৪৮:৫০ অপরাহ্ন

সিলেটে ৭৭ লাখ টাকার পণ্য জ/ব্দ


সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৭৭ লাখ ১৯ হাজার ৪০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানের পণ্য ও বাংলাদেশ থেকে পাচারকালে বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্তবর্তী বাংলাবাজার, শ্রীপুর, বিছনাকান্দি, প্রতাপপুর, সোনারহাট ও তামাবিল বিওপির আওতাধীন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভারত থেকে আনা কসমেটিকস, মহিষ, ফুচকা, টমেটো, গাড়ির টায়ার, গরু, ফল ও কম্বলসহ বিভিন্ন ধরনের পণ্য জব্দ করা হয়। পাশাপাশি বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে রসুন ও সোয়েটার জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৭৭ লাখ ১৯ হাজার ৪০ টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, জব্দ করা মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জাতীয় পর্যায়ে সেরা খামারির স্বীকৃতি পেলেন আরিফুল হক চৌধুরী
সিলেটে কাল থেকে শুরু উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্ট
কানাইঘাটে সুরমা নদী সাঁতরে পার হতে গিয়ে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় উপযোগী পরিবেশ গড়ে তোলা হচ্ছে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী আ/টক
সিলেটে ৭৭ লাখ টাকার পণ্য জ/ব্দ
২৭ নভেম্বর শুরু হচ্ছে মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, অংশ নেবে ১৪ দল
সিলেট বিভাগের পল্লী বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে বড় প্রকল্প অনুমোদন
সিলেটে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মী গ্রে/প্তার
সুরমা নদীতে বালুবাহী নৌকা ডুবে নি/খোঁজ ২