সিলেটে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী আ/টক
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

সিলেটে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী আ/টক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬/১১/২০২৬ ০২:০২:৫৩ অপরাহ্ন

সিলেটে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী আ/টক


সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানা এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটের দিকে মোগলাবাজার থানার ৪২ নম্বর ওয়ার্ডের প্যারাইচক থেকে শ্রীরামপুর বাইপাসগামী সড়কে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনের পাকা সড়কে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতা এমদাদ রহমানের নির্দেশনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির একদল নেতাকর্মী জড়ো হন।

একটি নোহা গাড়ি ও কয়েকটি মোটরসাইকেলযোগে এসে তারা রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা চালান। খবর পেয়ে মোগলাবাজার থানার পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৭ জনকে হাতেনাতে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা আরও ১৫ থেকে ২০ জন পালিয়ে যায়। ​

অভিযানকালে ঘটনাস্থল থেকে নাশকতায় ব্যবহৃত একটি নোহা গাড়ি (রেজিস্ট্রেশন ঢাকা মেট্রো-ছ-১১-১৮৫৭) এবং আগুনে পোড়ানো টায়ার জব্দ করেছে পুলিশ। ​

আটককৃত ব্যক্তিরা হলেন- সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার গোপীনগর গ্রামের মৃত খলিলুর রহমান মোড়লের ছেলে মো. সেলিম আহমেদ (৩১), সিলেট কোতোয়ালী থানার মাছুদিঘীরপাড় এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে লিটন আহমেদ (৩৩), শাহপরাণ (রহ.) থানার দলইপাড়া এলাকার আব্দুল হালিমের ছেলে মো. তাজুল ইসলাম (৩৭), কোতোয়ালী থানার শেখঘাট কলাপাড়া এলাকার ইউনুস মিয়ার ছেলে আশিক আহমদ (২৮), ঘাসিটুলা লামাপাড়া এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে মো. সুমন মিয়া (২৮), তালতলা মাছুদিঘীরপাড় এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে নবীর হোসেন (২২) এবং তালতলা নীলিমা-৮ এলাকার বাবুলের ছেলে বাদল আহমদ (২৫)।

মোগলাবাজার থানার পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জাতীয় পর্যায়ে সেরা খামারির স্বীকৃতি পেলেন আরিফুল হক চৌধুরী
সিলেটে কাল থেকে শুরু উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্ট
কানাইঘাটে সুরমা নদী সাঁতরে পার হতে গিয়ে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় উপযোগী পরিবেশ গড়ে তোলা হচ্ছে: সিসিক প্রশাসক
সিলেটে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী আ/টক
সিলেটে ৭৭ লাখ টাকার পণ্য জ/ব্দ
২৭ নভেম্বর শুরু হচ্ছে মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, অংশ নেবে ১৪ দল
সিলেট বিভাগের পল্লী বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে বড় প্রকল্প অনুমোদন
সিলেটে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মী গ্রে/প্তার
সুরমা নদীতে বালুবাহী নৌকা ডুবে নি/খোঁজ ২