সিলেটের বালাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে প্রথমে র্যালি ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ।
বালাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল বালাগঞ্জের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন বালাগঞ্জ থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার, বালাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আশিকুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ, সমবায় কর্মকর্তা উৎপল চক্রবর্তী, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. বাবুল হাসান, বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, বিএনপি নেতা মকবুল মিয়া, মাসুক মিয়া, আজমান আলী, সাংবাদিক সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন, অমির আলী, আবুল কাসেম অফিক, আবু তাহের ও খামারি তুহিন আহমদ।
স্বাগত বক্তব্য দেন বালাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আ.জ.ম. সালাহ উদ্দিন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভেটেরিনারি ফিল্ড অ্যাসিটেন্ট আরাফাত ও সন্তোষ ভট্টাচার্য।
র্যালি ও আলোচনা সভার পূর্বে অতিথিবৃন্দ প্রাণিসম্পদের বিভিন্ন প্রকাশনার স্টল পরিদর্শন করেন। পরে লিফলেটসহ একাধিক বই বিতরণ করা হয়।
বালাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আ.জ.ম. সালাহ উদ্দিন জানান, সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে প্রশিক্ষণ, খামার পরিদর্শন, ছবি আঁকা, কুইজ প্রতিযোগিতা ও প্রাণিদের চিকিৎসা ইত্যাদি।
জৈন্তাবার্তা/আরআর




