চুনারুঘাটে ২৪ কেজি গাঁ/জাসহ গ্রে/প্তার ৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

চুনারুঘাটে ২৪ কেজি গাঁ/জাসহ গ্রে/প্তার ৩

চুনারুঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১১/২০২৬ ০২:৪০:৪৯ অপরাহ্ন

চুনারুঘাটে ২৪ কেজি গাঁ/জাসহ গ্রে/প্তার ৩


হবিগঞ্জের চুনারুঘাটে অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৯।

বুধবার (২৫ নভেম্বর) রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- চুনারুঘাট উপজেলার জোয়ালডাঙ্গা গ্রামের মৃত নিপেন মুন্ডার ছেলে অজয় মুন্ডা (২১), মনু কর্মকারের ছেলে সূর্য কর্মকার (২৯) এবং মৌলভীবাজারের জুড়ী উপজেলার রত্না চা বাগানের শিশু রায়ের ছেলে স্বপন রায় (২০)।

এসআরবি-৯ জানায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এসআরবি-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল চুনারুঘাট উপজেলার চণ্ডীমাজার এলাকায় অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, উপজেলার দেওরগাছ চাকলাপুঞ্জি চা-বাগান এলাকায় কয়েকজন মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশে অবস্থান করছেন।

সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় পালানোর চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের কাছে গাঁজা থাকার কথা স্বীকার করলে তল্লাশি চালানো হয়। পরে তাদের হেফাজতে থাকা নীল রঙের পলিথিনে খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো চারটি পোটলা থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে উদ্ধার করা আলামতসহ গ্রেপ্তার ব্যক্তিদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৯।

জৈন্তাবার্তা/আরআর