কারাগারে মির্জা ফখরুলের সঙ্গে পরিবারের সাক্ষাৎ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০১ PM

কারাগারে মির্জা ফখরুলের সঙ্গে পরিবারের সাক্ষাৎ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১১/২০২৩ ০৯:৩৯:৪৫ AM

কারাগারে মির্জা ফখরুলের সঙ্গে পরিবারের সাক্ষাৎ

ছবি: সংগৃহীত


কারাবন্দি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা।

শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে গিয়ে বিএনপি মহাসচিবের সঙ্গে দেখা করেন তার স্ত্রী রাহাত আরা বেগম এবং ছোট মেয়ে মির্জা সাফারুহ।

কারাগারে তারা প্রায় এক ঘণ্টা অবস্থান করেন। পরিবারের সদস্যরা বাসা থেকে রান্না করা খাবারও নিয়ে যান। যদিও এসময় তারা গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, কারাগারে বিএনপি মহাসচিবের সঙ্গে তার স্ত্রী ও মেয়ে দেখা করেছেন। তিনি মোটামুটি ভালো আছেন বলে তারা জানিয়েছেন।

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষ ও প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রমনা মডেল থানায় করা মামলায় গ্রেফতার আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এম সি



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ