ছাতকে ফ্রি মেডিকেল ক্যাম্প
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৫৫ AM

ছাতকে ফ্রি মেডিকেল ক্যাম্প

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৬/২০২৩ ০২:১৭:৪১ AM

ছাতকে ফ্রি মেডিকেল ক্যাম্প

ছাতকে ফ্রি মেডিকেল ক্যাম্প


সুনামগঞ্জের ছাতকে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড এবং জালালাবাদ লিভার ট্রাস্টের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে। 

ক্যাম্পে ছাতকের সুবিধাবঞ্চিত মানুষদের বিনামূল্যে উন্নত চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা। ১৯৭ জন রোগীর নিবন্ধনের বিপরীতে নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সের ২৫০ জনেরও বেশি রোগী এই মেডিকেল ক্যাম্প থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহন করেন।

শুক্রবার (২৩ জুন) সকালে কোম্পানির কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারে এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড এর প্রধান নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ ইকবাল চৌধুরী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব। এসময় লাফার্জহোলসিম এর চীফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার আসিফ ভূইয়া উপস্থিত ছিলেন।

অধ্যাপক ডা. মামুন আল মাহতাব এর নেতৃত্বে ১২ সদস্যের একটি চিকিৎসক দল এই মেডিকেল ক্যাম্পে রোগীদের পরামর্শ দেন। এই মেডিকেল ক্যাম্পে বিভিন্ন ধরনের বিশেষ করে লিভারের রোগীরা চিকিৎসকের পরামর্শ গ্রহন করেছেন। রোগীরা এই মেডিকেল ক্যাম্প আয়োজনের জন্য লাফার্জহোলসিম ও জালালাবাদ লিভার ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মোহাম্মদ ইকবাল চৌধুরী বলেন, ‌‌‘এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের যে, বিএসএমএমইউ এর হেপাটোলজি বিভাগের চেয়ারম্যানের নেতৃত্বে চিকিৎসকদের একটি প্রতিনিধি দল আজকে আমাদের প্ল্যান্টে বিনামূল্যে কমিউনিটির সুবিধাবঞ্চিত রোগীদের সেবা দিতে এসেছেন। সেই সাথে আমি মনে করি ছাতকের সাধারণ মানুষের জন্য আজকের দিনটি বিশেষ গুরুত্ব বহন করছে, কেননা আজকে যারা বিনামূল্যে এই চিকিৎসা সেবা দিচ্ছেন তারা নিজ নিজ ক্ষেত্রে অত্যন্ত সফল। তাদের পরামর্শ পেলে রোগীরা উপকৃত হবেন বলে আমি বিশ্বাস করি। লাফার্জহোলসিম স্থানীয় জনসাধারনের জীবনমান উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখতে বদ্ধপরিকর এবং এই ক্যাম্প তারই একটি অংশ।’

অধ্যাপক ডা. মামুন আল মাহতাব বলেন, “আমাদের প্রতিষ্ঠান জালালাবাদ লিভার ট্রাস্ট বিভিন্ন ধরনের জনকল্যাণমুখী কাজের সাথে নিয়োজিত। আজকের ফ্রি মেডিকেল ক্যাম্প তারই একটি অংশ। ছাতকে এসে এখানকার মানুষের জন্য উন্নত চিকিৎসা পরামর্শ দেয়ার সুযোগ পেয়ে আমরা নিজেদের ভাগ্যবান মনে করছি।”

তিনি এই ক্যাম্প আয়োজনের জন্য লাফার্জহোলসিমকে এবং সকল চিকিৎসককে মূল্যবান সময় দেয়ার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন