রাশিয়ায় বিদ্রোহ, খুশিতে ডগমগ ইউক্রেন
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:০৭ PM

রাশিয়ায় বিদ্রোহ, খুশিতে ডগমগ ইউক্রেন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৬/২০২৩ ১১:২০:১৪ AM

রাশিয়ায় বিদ্রোহ, খুশিতে ডগমগ ইউক্রেন

ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। ছবি সংগৃহীত


রাশিয়ায় ভাড়াটে বাহিনী ওয়াগনারের বিদ্রোহে খুশিতে ডগমগ ইউক্রেনীয়রা। তারা আশা করছেন, এই বিদ্রোহ রাশিয়ার সামরিক শক্তিকে দুর্বল করবে, যার ফলে যুদ্ধে ইউক্রেনের বিজয় সহজতর হবে। কিয়েভের বাসিন্দারা শনিবার (২৪ জুন) বার্তা সংস্থা এএফপি’কে এসব কথা বলেছেন।

২১ বছর বয়সী ইলিয়া তসভিরকুন বলেন, আমি আশা করেছিলাম এমন কিছু ঘটবে। কিন্তু এত দ্রুত ঘটবে তা ভাবিনি। ভেবেছিলাম, যুদ্ধ শেষ হওয়ার পরেই সব কিছু শুরু হবে। কিন্তু এটি আগে শুরু হয়েছে এবং সেটি খুবই ভালো।

ইলিয়া জানান, তিনি ভেবেছিলেন, পুতিন ইউক্রেন থেকে কিছু সৈন্য প্রত্যাহার করবেন, যেন নিজ দেশে বিদ্রোহ মোকাবিলায় সহায়তা করা যায়। এটি ইউক্রেনীয় বাহিনীর জন্য লড়াই সহজ করে তুলতো।

১৯ বছর বয়সী বোগদান তেওডোরভস্কির মতে, রাশিয়ায় নিজেদের ভেতর লড়াইয়ের ঘটনাটি ‘অনেক মজার’।

তিনি বলেন, আমাদের শুধু দেখতে হবে এবং আমরা উভয় পক্ষের (ওয়াগনার ও রুশ বাহিনী) জন্য উল্লাস করছি। আশা করি, তারা আমাদের একা ছেড়ে দেবে এবং একে অপরের সঙ্গে আরও বেশি প্রতিদ্বন্দ্বিতা করবে।

২২ বছর বয়সী মারিয়াও বিশ্বাস করেন, রাশিয়ায় বিদ্রোহ ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

তিনি বলেন, এখন সম্ভবত ওয়াগনার কিছু সৈন্য প্রত্যাহার করবে (অন্য কোথাও) এবং সেখানে নিয়মিত রুশ সেনাবাহিনী থাকবে। আমরা যেমনটি জানি, তারা (রুশ সেনাবাহিনী) অতটা শীতল রক্তের নয় এবং তাদের হারানো সহজ হতে পারে।

৪৫ বছর বয়সী ওলগা বলেন, তিনি আশা করছেন, ওয়াগনার গ্রুপ এবং রুশ সেনাবাহিনীর মধ্যে দ্বন্দ্ব ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটাবে এবং এতে তাদের দুঃখ ও শোকের অবসান হবে।

অবশ্য রাশিয়ায় ওয়াগনার গ্রুপের বিদ্রোহ চলাকালেই ইউক্রেন জানিয়েছে, সারাদেশে রুশ বাহিনী বিমান হামলা চালিয়েছে এবং এতে কিয়েভে তিনজন নিহত ও ১১ জন আহত হয়েছে।

সূত্র: এনডিটিভি

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ: