সানি লিওনের প্রিয় ফুটবলারের কে, জানালেন নিজেই
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

সানি লিওনের প্রিয় ফুটবলারের কে, জানালেন নিজেই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৬/২০২৩ ১১:৪৮:২৫ পূর্বাহ্ন

সানি লিওনের প্রিয় ফুটবলারের কে, জানালেন নিজেই

সানি লিওন


আপনার প্রিয় ফুটবলার কে? এই প্রশ্নে বেশির ভাগেরই উত্তর হয় পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো, নয় আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। তেমনই এক প্রশ্ন ছিল বলিউড অভিনেত্রী সানি লিওনের জন্য।

ইনস্টাগ্রামে এই অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, মেসি নাকি রোনালদো কে প্রিয়? জবাবে সানি বেছে নিলেন তৃতীয় আরেকজনকে। হ্যাঁ, তার পছন্দের ফুটবলার ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। তাই তো অভিনেত্রীর সহজ উত্তর, ‘আমাদের সুনীল ছেত্রী কেমন!’

বলা বাহুল্য, সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় সাবেক এই নীল ছবির নায়িকা। সুনীল ছেত্রীকে নিয়ে সানির ইনস্টা স্টোরি নিমেষেই ভাইরাল হয়ে যায়।

সানি লিওনের কাছ থেকে এমন উত্তর শুনে অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তাকে প্রশংসায় ভাসালেন। এক ভক্ত লিখেছেন, ‘সানি লিওনের এই উত্তর আমাদের হৃদয় জিতে নিয়েছে। তিনি সব সময়ে ভারতীয় ফুটবলারদের সাপোর্ট করেন।’

এদিকে, ৩৮ বছর বয়সেও দারুণ ফর্মে রয়েছেন সুনীল ছেত্রী। নিয়মিত গোল করে যাচ্ছেন। ইন্টারকন্টিনেটল কাপ জেতার পর, পাকিস্তানের বিরুদ্ধে চলতি সাফ চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক করেছেন ‘ক্যাপ্টেন ফ্যান্টাসটিক’। বর্তমানে সুনীলের আন্তর্জাতিক গোলসংখ্যা হল ৯০। বিপক্ষ দলের জালে বল জড়ানোর কৃতিত্বে চতুর্থ স্থানে রয়েছেন তিনি। তার আগে রয়েছেন রোনালদো, আলি দায়ি ও মেসি।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী