ভয় নেই, বাংলাদেশ ইউরোপ-জাপান হবে: পরিকল্পনামন্ত্রী
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৫৬ AM

ভয় নেই, বাংলাদেশ ইউরোপ-জাপান হবে: পরিকল্পনামন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৬/২০২৩ ০৫:০৪:৫১ AM

ভয় নেই, বাংলাদেশ ইউরোপ-জাপান হবে: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।


বাংলাদেশ এখন ইউরোপ-জাপান-চীন হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।

তিনি বলেন, বাংলাদেশ কখনো শ্রীলংকা হবেনা, হওয়ার সম্ভাবনা নেই। কোনো ভয় নেই। বাংলাদেশ এখন ইউরোপ-জাপান-চীন হবে। গত এক বছর ধরে কিছু লোক মানুষকে নানাভাবে উস্কানি দিয়ে যাচ্ছে। উস্কানি দিয়ে লাভ হবে না। 

রবিবার (২৫ জুন) সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে হতদরিদ্রের মাঝে আর্থিক অনুদান প্রদানকালে এসব কথা বলেন তিনি। 

আন্তর্জাতিকভাবে দেশ একঘরে হয়ে গেছে; বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির এমন মন্তব্যে মন্ত্রী বলেন, এক ব্যক্তির কথায় দেশ একঘরে হয়ে যায় না। জাতিসংঘই জানে না বাংলাদেশ একঘরে হয়ে গেছে, রিজভি কিভাবে জানেন? আমরা বিশ্ব সমাজে আছি। 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী সংসদ নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। এর আগেও নির্বাচন সুষ্ঠু হয়েছে। নির্বাচনে আমাদের দল কাউকে বাঁধা দেবে না। কোনো বিশৃঙ্খলা করবে না। তবে যদি কেউ নির্বাচনকে সামনে রেখে বিশৃঙ্খলা করতে, মারামারি করতে চায়, অগ্নিকান্ড করতে চায় তাদের প্রতিহত করা হবে। এলাকার মানুষ তাদের প্রতিহত করবে।

বিদ্যুৎ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিদ্যুৎ সমস্যা অনেক কমে গেছে। আগের মতো লোডশেডিং নেই। ১০ লাখ টন কয়লা বন্দরে আসছে। বন্দরে কয়লার

জাহাজের ভীড় লেগে গেছে। আওয়ামী লীগ সরকার ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে। বিএনপি একটি ঘরেও বিদ্যুৎ দিতে পারেনি। তাই তারা বিভ্রান্তি ছড়ায়। 

পেয়াজের দামবৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী বলেন, কিছু অসাধু ব্যবসায়ী পেয়াজের দাম বাড়িয়ে দিয়েছিল। আমরা সেটা কমিয়ে দিয়েছিল। এখন কেউ যদি দ্রব্যমূল্যের দাম বাড়াতে যায় আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। প্রয়োজনে পণ্য আমদানী করে কম দামে বাজারে বিক্রি করবো। 

মন্ত্রী আরোও বলেন, আওয়ামী লীগ সরকার ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে, টিউবওয়েল দিয়েছে, ল্যাট্রিন দিয়েছে। লাল টিনের ঘর দিয়েছে। বিএনপি সরকারে থাকাকালে এগুলো কি দিতে পেরেছে? তাদেরকে আমি চ্যালেঞ্জ করছি পারলে প্রমাণ করুক। 

উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. আনোয়ার উজ্ -জামানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেনের সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সেতু।

বক্তব্য শেষে উপজেলার ৪১৭ জন হতদরিদ্রের মাঝে ১২৭০ টাকা করে মোট ৫ লক্ষ টাকা তুলে দেন তারা।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন