ছাতকে রাস্তা সংস্কার নিয়ে মারামারি, আহত অর্ধশতাধিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৫৬ AM

ছাতকে রাস্তা সংস্কার নিয়ে মারামারি, আহত অর্ধশতাধিক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৬/২০২৩ ০৮:৪৮:০৩ AM

ছাতকে রাস্তা সংস্কার নিয়ে মারামারি, আহত অর্ধশতাধিক

ছাতকে রাস্তা সংস্কার নিয়ে মারামারি, আহত অর্ধশতাধিক


সুনামগঞ্জের ছাতকে সরকারি রাস্তা সংস্কার নিয়ে দু’গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিকের উপড়ে লোকজন আহত হবার খবর পাওয়া গেছে।

রবিবার (২৫ জুন) সকালে কাজিহাটার রাস্তায় কালারুকা ও কাজিহাটা-নোয়াগাঁও গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনায় গুরুতর আহত ফারুক মিয়া, সাদিক মিয়া, মনোয়ার হোসেন, অদুদ মিয়া, খছরু মিয়া, কবির মিযা, ইজ্জাদ আলী, অখিল দাস, সাহেদ মিয়া সহ ১৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এছাড়াও অন্যান আহতদের ছাতক হাসপাতালে চিকিৎসা চলমান রয়েছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, কমর আলী উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে ছাতক সদর ইউনিয়নের  কাজিহাটা-নোয়াগাঁও পর্যন্ত একটি সংযোগ সড়ক রয়েছে। অতিবৃষ্টির কারনে সড়কটির বিভিন্ন অংশ ভেঙ্গে যাওয়ায় যান চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হলে কাজিহাটা-নোয়াগাঁও গ্রামবাসী যান চলাচলে উপযোগী করার জন্য তাদের নিজেস্ব অর্থায়নে সড়কটির সংস্কার কাজ করান নোয়াগাঁও গ্রামের অদুদ মিয়া, আবুল মিয়া, আলিম মিয়া ও সাদক আলী তাতে কালারুকা গ্রামের সুহেল মিয়াসহ অন্যান লোকজন এতে বাঁধা প্রদান করলে বাধেঁ বাক দন্ডিতা থেকে হাতাহাতি।

এ নিয়ে দু’পক্ষের মধ্যে থেকে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘন্টাব্যাপী এই সংঘর্ষে উভয় পক্ষের ৬২জন লোক আহত হয়।

পরে স্থানীয় মুরুব্বীদের মধ্যস্থতায় ও থানা পুলিশের সহযোগীতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

ছাতক থানার অফিসার ইনচার্জ খান মো. মাঈনুল জাকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। আহতরা চিকিৎসা নিচ্ছেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন