এমনিতেই নরকে আছি : স্বস্তিকা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:০২ AM

এমনিতেই নরকে আছি : স্বস্তিকা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১২/২০২৩ ১০:৩৫:২৫ AM

এমনিতেই নরকে আছি : স্বস্তিকা

ছবি: সংগৃহীত


পর্দা কিংবা ব্যক্তিজীবন, বরাবরই আলোচনায় থাকেন ওপার বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। বিশেষ করে তার ঠোঁটকাটা স্বভাব ও সাহসী মনোভাব নিয়ে বিতর্কেরও শেষ নেই।

সম্প্রতি এসব বিষয় নিয়েই একটি সাক্ষাৎকারে স্বস্তিকা বলেন, ‘আগে পাড়ায় কিছু কাকিমা ছিলেন; যারা সবাইকে নিয়ে নিন্দা করতেন, সবার হাঁড়ির খবর নিয়ে চর্চা করতেন। এখন ফেসবুকটা সেই কাকিমাতে ভরে গেছে। যারা সারাক্ষণ সবকিছু নিয়েই মন্তব্য করতে থাকেন।’

তারকাদের ডিপফেক ভিডিও প্রসঙ্গে স্বস্তিকা মুখার্জি বলেন, ‘আমরা নরকে বসবাস করছি। মরে যাওয়ার পর নরকে যাওয়ার দরকার নেই। আমরা এমনিতেই নরকে আছি। আমাদের চারপাশটা নরক হয়ে গেছে। প্রযুক্তি যত সামনে যাবে, আমরাও নরকের আরো গভীরে গিয়ে পৌঁছাব। এ পরিস্থিতিতে মনে হয়, যখন যেটা হবে সেটার সঙ্গে লড়াই করতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। আপনি কি প্রস্তুতি নিয়ে রাখবেন? কিছুদিন আগে রাশমিকাকে নিয়ে ফেক ভিডিও তৈরি করা হয়। সোশ্যাল মিডিয়ায় দেখে প্রথমে বুঝতেই পারিনি এটা ফেক।’

১৯৯৮ সালে জনপ্রিয় রবীন্দ্র সংগীতশিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনকে বিয়ে করেন স্বস্তিকা মুখার্জি। বাবা-মায়ের পছন্দে এ বিয়ে করেছিলেন তিনি। কিন্তু কয়েক বছরের মধ্যে সংসার জীবনে ছন্দপতন ঘটে। দুধের শিশু কোলে নিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসেন স্বস্তিকা। তারপর সিঙ্গেল মাদার হিসেবে কন্যা অন্বেষাকে বড় করেন এই নায়িকা; মেয়েই এখন স্বস্তিকার বেস্ট ফ্রেন্ড।

এম সি



শীর্ষ সংবাদ:

পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা