আমি আর সিনেমা করব না: চিত্রনায়িকা মাহিয়া মাহি
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:০১ AM

আমি আর সিনেমা করব না: চিত্রনায়িকা মাহিয়া মাহি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১২/২০২৩ ০৭:২৩:১৬ AM

আমি আর সিনেমা করব না: চিত্রনায়িকা মাহিয়া মাহি

ছবি: সংগৃহীত


নির্বাচনী প্রচারণায় নেমে ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছেন, ‘আমি আর সিনেমা করব না। নির্বাচনে জয়ী হলে এলাকার মানুষের পাশে থাকতে সেখানেই সময় দেব।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন মাহি। নির্বাচনী প্রচারণায় ওই আসনের বিভিন্ন স্থানে জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৭ ডিসেম্বর) গোগ্রাম ইউনিয়নে ভোট চাইতে গেলে এক নারী ভোটার মাহিকে বলেন, ‘ভোটের পর নেতারা দেশ ছাড়া হয়ে যায়, এটা আমরা কিন্তু দেখব না! ভোটার আগে যেভাবে মানুষের কাছে যাচ্ছেন, ভোটের পরেও যেন এমনই দেখি।’

ওই নারী ভোটারের মন্তব্যের জবাবে মাহি বলেন, ‘আমার বাসা মন্ডমালা। এখানেই থাকব। আমি তো আর সিনেমা করব না। আমার বাচ্চা হয়ে গেছে, সংসার আছে। আমি এখন আপনাদের নিয়ে থাকব।’

এরপর সেখানকার ভোটারদের উদ্দেশে এই নায়িকা বলেন, ‘নির্বাচনে জয়ী হলে আমার প্রথম কাজ হবে আপনাদের পানি নিয়ে কাজ করা, সড়ক নিয়ে কাজ করা। আমি চেষ্টা করব, আপনাদের পানির ব্যবস্থা করে দেওয়া ও সড়ক ঠিক করে দেওয়া।’

মাহি শপথ করে বলেন, ‘আমি এমন কাজ করব, যেন ভবিষ্যতে আর ভোট চাইতে না আসতে হয়। গত ১৫ বছরে যে উন্নয়ন হয়নি, সেটাই আমি ৫ বছরে করে দেখাবো। এটা আমার জেদ।’

প্রসঙ্গত, আওয়ামী লীগের সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহিয়া মাহি। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজশাহী-১ আসনে নির্বাচন করছেন তিনি। এই আসনে একটানা তিনবারের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। তিনি এবারও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন। 

এম সি



শীর্ষ সংবাদ:

পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা