বিয়ের আগেই ‘হানিমুনে’ আদিত্য-অনন্যা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:০৩ AM

বিয়ের আগেই ‘হানিমুনে’ আদিত্য-অনন্যা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১২/২০২৩ ০৭:২৪:২৮ AM

বিয়ের আগেই ‘হানিমুনে’ আদিত্য-অনন্যা

ছবি: সংগৃহীত


প্রেম করছেন অভিনেতা আদিত্য রয় ও অভিনেত্রী অনন্যা পাণ্ডে, এটা বলিউডের ওপেন সিক্রেট। অভিনেতা চাঙ্কি পাণ্ডে কন্যার সঙ্গে বলিউডের ‘নাইট ম্যানেজার’-এর রোম্যান্সের বিষয়টি কারোই অজানা নয়।

সম্প্রতি কফি উইথ করণের এপিসোডে এসেও আকার ইঙ্গিতে নিজেদের সম্পর্কের কথা বুঝিয়েছেন আদিত্য-অনন্যা। তবে এবার আর গোপনে নয়, প্রকাশ্যেই নতুন বছর একসঙ্গে কাটাতে উড়াল দিলেন এই জুটি। 

বিমানবন্দরে পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েন দুই তারকা। অনন্যার পরনে ছিল শার্ট ও জ্যাকেট সঙ্গে ঢিলেঢালা প্যান্ট। অন্যদিকে আদিত্যর পরনেও ছিল একই পোশাক। দু’জনকে একান্ত সময় কাটাতে দেশের বাইরে উড়াল দিতে দেখেই নেটিজেনরা বলছেন- বিয়ের আগেই ‘হানিমুন’ সেরে নিচ্ছেন এই জুটি।

এদিকে কফি উইথ করণের এক এপিসোডে বন্ধু সারা আলি খানের সঙ্গে হাজির হয়েছিলেন অনন্যা। যেখানে অনন্যার চর্চিত প্রেমে সিলমোহর দেন সারা। ওই অনুষ্ঠানেই বলে ফেলেন, ‘অনন্যার কাছে নাইট ম্যানেজার (আদিত্য অভিনীত সিরিজ) রয়েছে, আমার নেই’।

এসবের পর যখন তারা দু’জন একসঙ্গে নতুন বছর উদযাপনের জন্য বিদেশে উড়াল দিলেন তখন নেটিজেনরাও মেতে উঠলেন নানা মন্তব্যে। অধিকাংশই বলছেন, ‘বিয়ের আগেই হানিমুন, সম্পর্ক টিকবে তো?’।

প্রসঙ্গত, গত বছর কৃতি শ্যাননের দিওয়ালি পার্টিতে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। তারপর থেকেই শুরু হয় প্রেমের গুঞ্জন। এই জল্পনার মাঝেই অনন্যার ২৫তম জন্মদিন উদযাপন করতে মালদ্বীপে উড়াল দিয়েছিলেন এই জুটি। মাস খানেক বাদে আবারও একান্ত সময় কাটাতে দেশ ছাড়তে দেখা গেল তাদের।

এম সি



শীর্ষ সংবাদ:

পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা