মমতাজের প্রচারণায় ডিপজল, বললেন ‘সানডে মানডে ক্লোজ’
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:০৩ AM

মমতাজের প্রচারণায় ডিপজল, বললেন ‘সানডে মানডে ক্লোজ’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১২/২০২৩ ০৭:১৫:২৬ AM

মমতাজের প্রচারণায় ডিপজল, বললেন ‘সানডে মানডে ক্লোজ’

ছবি: সংগৃহীত


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে নৌকা প্রতীকে লড়ছেন কন্ঠশিল্পী মমতাজ বেগম। এখন চলছে নির্বাচনী প্রচারণা। আর তার প্রচারণায় অংশ নিয়ে বাংলা সিনেমার জনপ্রিয় খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল বললেন, ‘সানডে মানডে ক্লোজ’।

এটি এই খলনায়কের জনপ্রিয় একটি ডায়ালগ। প্রচারণার সময় নেতাকর্মীদের অনুরোধে তিনি এই ডায়ালগ দিয়ে সবাইকে আনন্দে ভাসান। মমতাজের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নে তিনটি পথসভায় অংশ নেন ডিপজল। এ সময় নৌকার প্রার্থী মমতাজও উপস্থিত ছিলেন।

ডিপজলের মুখে পরিচিত এই ডায়ালগ শুনে উপস্থিত সবাই উচ্চস্বরে হাসতে থাকেন। সংসদ সদস্য প্রার্থী মমতাজ বেগমও এ সময় উচ্চস্বরে হাসেন। এ সময় মমতাজ বেগম বলেন, আমার নির্বাচনী আসনের প্রায় সব রাস্তা পাকা করেছি। এই আসনের ৭০ ভাগ মানুষের বাড়িতে বিদ্যুৎ ছিল না। এই সরকার প্রতিটি বাড়ির ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে।

মমতাজ বেগম আরও বলেন, এখনো কিছু কাজ বাকি রয়েছে। স্থায়ীভাবে পদ্মা নদী শাসনসহ প্রান্তিক গ্রামের কিছু রাস্তাঘাট বাকি আছে। এছাড়া বেকারত্ব দূর করতে এই অঞ্চলে কিছু প্রতিষ্ঠান নির্মাণের জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।

এম সি



শীর্ষ সংবাদ:

পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা