ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় দুই পক্ষে সংঘর্ষ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:২৮ PM

ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় দুই পক্ষে সংঘর্ষ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/১২/২০২৩ ০৯:৫৯:৩৯ AM

ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় দুই পক্ষে সংঘর্ষ

ছবি: সংগৃহীত


রাজধানীর হাতিরপুলে চিত্রনায়ক ফেরদৌস আহমেদের নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৩০ ডিসেম্বর) বেলা পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন, জনি বাবু (৩০), অনিন্দ্র চৌধুরী (২৩), শিশির (৩৫), রাসেল (৩০), আব্দুল জলিল (৩৮), সোহেল খান (২৮), মাহি (২৫), ইব্রাহিম, আলিফ (৩৫), উজ্জ্বল হোসেনসহ (৩০) আরও অনেকে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-১০ আসনের নৌকার প্রার্থী ফেরদৌস আহমেদের নির্বাচনী প্রচারণায় যান কয়েক শ নেতাকর্মী। হাতিরপুল থেকে মিছিল নিয়ে সেন্ট্রাল রোডের দিকে যাওয়ার সময় সেন্ট্রাল রোড ইউনিট আওয়ামী লীগের সভাপতি ইমাম হোসেন মঞ্জিল তার সমর্থকদের নিয়ে ওই মিছিলে হামলা চালায়। এক পর্যায়ে তা দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে তিনি জানেন না। খোঁজ নিয়ে দেখবেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইন-চার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহত অন্তত ১৫ জনকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে কারোর অবস্থাই গুরুতর নয়।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে হা'মের উপসর্গে আরও ১ শিশুর মৃ'ত্যু
রাজনগরে চা-বাগানে মিলল নারী-পুরুষের ঝু'লন্ত ম'রদে'হ
অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস লিখল বাংলাদেশ
নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী