মালাইকা-আরবাজের বিচ্ছেদের নেপথ্যে সালমান‍!
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:২৬ AM

মালাইকা-আরবাজের বিচ্ছেদের নেপথ্যে সালমান‍!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/১২/২০২৩ ০১:১৪:১৪ AM

মালাইকা-আরবাজের বিচ্ছেদের নেপথ্যে সালমান‍!

ছবি: সংগৃহীত


আরবাজ খান ও মালাইকা আরোরার প্রেমের খবর অজানা নয় কারোর। বিয়ে করে বেশ সুখে সংসার করছিলেন তারা। তবে হঠাৎ এমন কী হল যার জন্য মালাইকাকে অন্য কারও হাত ধরতে হল? কেনই বা মালাইকা নিজের ইচ্ছায় এই সম্পর্ক থেকে বেরিয়ে গিয়েছিলেন। যদিও সেখানে কোথাও ছিল না পরকীয়ার গন্ধ পর্যন্ত।

এব্যাপারে মালাইকার সোজাসাপ্টা উত্তর, জীবন থেকে আলাদা কিছু চাইতাম। মনে হল কোথাও গিয়ে আমার স্পেসটা হারিয়ে যাচ্ছে। মনে হয়েছিল নিজেকে ঠিক করার জন্য আমায় বন্ধনমুক্ত হতে হবে। এখন আমরা অনেক ভাল আছি। দুজন দুজনকে সম্মান করি। আমাদের এক সন্তানও রয়েছে। কিন্তু তখন দুজনেরই দুজনকে অসহ্য লাগত। আমরা খুব রেগে যেতাম।

মালাইকার কঠিন সময়ে পাশে থাকতে দেখা গেছে ফারহা খান ও করণ জোহরকে। তবে করণ জোহরকে নিয়ে বলিউডের খবর কিন্তু ভালো না। এ কথা সবাই জানে বলিউডের একাধিক বিচ্ছেদের নেপথ্যে রয়েছেন করণ জোহর। তবে মালাইকা বলছেন ভিন্ন কথা। উল্টো‌ বললেন, তোমরা যেভাবে সঙ্গে ছিলে তা কোনোদিনও ভুলব না।

খান পরিবারে বিয়ে হয়ে আসার পর থেকে নতুনভাবে ক্যারিয়ার শুরু করেছিলেন মালাইকা। বিচ্ছেদ হয়ে গেলেও প্রাক্তন স্বামীকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ তিনি। আরবাজের প্রশংসা করে তিনি বলেন, অসম্ভব ভাল মানুষ ও। আজ আমি যেরকম তার নেপথ্যে ভূমিকা আরবাজের। আজ আমি যেখানে তার কৃতিত্বও ওর।

জানা যায়, খান পরিবারে অর্জুন কাপুরকে নিজে ঢুকিয়েছিলেন সালমান খান। কারণ একটাই, বনি কাপুর তার ভীষণ ভাল বন্ধু ছিলেন। পাশাপাশি অর্জুন কাপুর সালমান খানের বোন অর্পিতা খানের সঙ্গে সম্পর্কে ছিলেন। সে সূত্রেই বাড়িতে আসা। আর সেখানেই প্রথম মালাইকার সঙ্গে আলাপ, কাছাকাছি আসা। তবে সম্পর্কের কথা অনেক পরে স্বীকার করেছিলেন তারা। বর্তমানে লিভইনেই রয়েছেন এই জুটি।

এম সি



শীর্ষ সংবাদ:

সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক