ব্যবসা করবেন অপু বিশ্বাস
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:২৫ AM

ব্যবসা করবেন অপু বিশ্বাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০১/২০২৪ ০৭:৫৪:১১ AM

ব্যবসা করবেন অপু বিশ্বাস

ছবি: সংগৃহীত


নতুন বছরে অভিনয়, প্রযোজনার পাশাপাশি ব্যবসাতে সময় দেবেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নায়িকা বলেন, ২০২৪ সালে ঢালিউড কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস তার ‘অপু-জয় প্রোডাকশন হাউস’ থেকে নতুন অনেক সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন।

অপু বলেন, ‘‘সবার আগে আমি একজন অভিনেত্রী। প্রযোজনায় এসেছি চলতি বছর। আর প্রথম সিনেমা ‘লাল শাড়ি’ দিয়ে দর্শকদের দারুণ সাড়া পেয়েছি। তখনই ভক্ত-দর্শকদের জানিয়েছি, অপু-জয় প্রোডাকশন হাউস থেকে নিয়মিত সিনেমা আসবে। মাঝে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকায় নতুন সিনেমার ঘোষণা দেওয়া হয়নি। আশা করি, এবার সেই ঘোষণা আসবে।’’

এই নায়িকা বলেন, ‘এর বাইরে আমি একটু অন্যদিকে ফোকাস দিতে চাই। নতুন কিছু ব্যবসার পরিকল্পনা করেছি। পুরোনো ব্যবসা তো আছেই। নতুন বছরে মূল ফোকাসটাই থাকবে সেদিকে।’ তবে নতুন ব্যবসার পরিকল্পনার বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ অপু বিশ্বাস। তিনি বলেন, ‘এটি এখনই বলা যাবে না। সবকিছু চূড়ান্ত করার পরই জানাব। আর এ ঘোষণা খুব শিগগিরই আসবে।’

এম সি



শীর্ষ সংবাদ:

সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক