মানুষ মরে ভূত হলে ভূত মরে কি পরী হয়?
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:২৩ AM

মানুষ মরে ভূত হলে ভূত মরে কি পরী হয়?

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০১/২০২৪ ১১:৩৪:৫১ AM

মানুষ মরে ভূত হলে ভূত মরে কি পরী হয়?

ছবি: সংগৃহীত


দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। গেল বছরটা বেশ দারুণ কেটেছে অভিনেত্রীর। ঘরে তুলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অভিষেক হয়েছে বলিউডের সিনেমাতে। সেই সাফল্যের রেশ নিয়ে শুরু হচ্ছে নতুন বছর। আসছে ৯ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ‘ভূতপরী’ সিনেমাটি।

অনেক আগেই এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন জয়া। সব কাজ শেষ করে অপেক্ষ ছিল মুক্তির। অবশেষে সেই অপেক্ষা কাটছে। জয়া তার ফেসবুকে নতুন বছরের প্রথম দিনেই সিনেমার একটি ভিডিও পোস্ট করেছেন। এরপর তিনি একটি পোস্টারও প্রকাশ করেছেন। পোস্টারে দেখা গেছে, তিনি গাছের ডালে পা ঝুলিয়ে বসে আছেন। সেইসঙ্গে পা দোলাচ্ছেন। পাশাপাশি তার পেছনে পরীর মতো দুটি ডানা।

‘ভূতপরী’ মুক্তির খবর জানিয়ে ক্যাপশনে জয়া লেখেন, ‘মানুষ মরে ভূত হলে ভূত মরে কি পরী হয়? নতুন বছরের নতুন ভূত ‘ভূতপরী’। আসছে ৯ ফেব্রুয়ারি আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে!’

এদিকে জয়া আহসান নতুন বছর উপলক্ষে তার ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়ে তিনি একটি ভিডিও প্রকাশ করেছেন। এতে জয়া বলেছেন, ‘নতুন বছরকে স্বাগত জানানোর মুহূর্তটি অবশ্যই আনন্দের। আমার সবাই আনন্দ প্রকাশ করেত চাই এক সাথে। কিন্তু আমাদের এই আনন্দ যেন অন্যের মৃত্যুর কারণ না হয়ে দাঁড়ায়।’

২০১৯ সালে ‘ভূতপরী’ সিনেমাতে চুক্তিবদ্ধ হওয়ার খবর দিয়েছিলেন জয়া। পাঁচ বছর পর মুক্তি পাচ্ছে সিনেমাটি। কলকাতার নামী প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস প্রযোজিত ‘ভূতপরী’ সিনেমাটির পরিচালক ভারতের সৌকর্য ঘোষাল। সিনেমাটিতে ভূতপরীর চরিত্রে অভিনয় করেছেন জয়া। ‘ভূতপরী’তে জয়া ছাড়াও অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, শান্তিলাল মুখার্জি।

এম সি



শীর্ষ সংবাদ:

পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা