সুনেরাহর ফেসবুক অ্যাকাউন্ট গায়েব!
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:০৪ AM

সুনেরাহর ফেসবুক অ্যাকাউন্ট গায়েব!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৬/২০২৩ ০৪:০৭:২২ AM

সুনেরাহর ফেসবুক অ্যাকাউন্ট গায়েব!

সুনেরাহর ফেসবুক অ্যাকাউন্ট গায়েব!


সাম্প্রতিক সময়ে বেশ অস্বস্তিকর পরিস্থিতি পার করছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফাঁস হওয়া নিজের ব্যক্তিগত ছবি ও ভিডিও নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী।

ভিডিওতে ব্যবহৃত বন্ধুমহলের ভাষা নিয়ে পরবর্তীতে দুঃখ প্রকাশও করেছিলেন সুনেরাহ। আহ্বান জানিয়েছিলেন, ব্যক্তিজীবন নিয়ে আলোচনা-সমালোচনা না করে তার কাজ নিয়ে করতে। যদিও এতে সমালোচনা থামেনি। আর তাই কিনা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উধাও সুনেরাহর অ্যাকাউন্ট!

অনেকবার খুঁজেও মেলেনি তার অ্যাকাউন্টের হদিস। তবে তার পেজ এখনো অ্যাক্টিভ আছে। অ্যাকাউন্ট মুছে দেওয়ার বিষয়ে সুনেরাহর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাবে সুনেরাহ অভিনীত সাইবার থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’। এতে প্রিয়ম চরিত্রে অভিনয় করেছেন তিনি, যে কিনা পেশায় একজন রোবট ইঞ্জিনিয়ার। ‘ন ডরাই’-এর পর এটি এই অভিনেত্রীর দ্বিতীয় সিনেমা।

দীপংকর দীপন পরিচালিত ছবিটিতে আরও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, মাশরুর ইনান, মোহাম্মদ আলী হায়দার, রওনক হাসান প্রমুখ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে ১ হাজার ৯৮০ পিস ই/য়াবাসহ মা/দক কা/রবারি গ্রে/প্তার
ওসমানীনগর ট্র্যা/জেডি: নিহ/ত ৯ জনের ম/রদেহ হস্তান্তর প্রক্রিয়া চলছে
রেশন-ত/লবের দাবিতে নোয়াপাড়া চা বাগানে শ্রমিক কর্ম/বিরতি
আইনজীবীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অপরিহার্য: এমপি এমরান চৌধুরী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুই শিশুর মৃ'ত্যু
ওসমানীনগরে দুই বাসের সং'ঘর্ষে নি'হত বেড়ে ৯
মাহবুব আলী খানের নামে চণ্ডিপুল গোলচত্বরের নামকরণ হবে
অন্য সিটির তুলনায় সিলেট অনেক পরিচ্ছন্ন- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
ডটস কর্নারে ওষুধ সংক/ট, দুর্ভো/গে য/ক্ষা রোগীরা
মানসম্মত শিক্ষার জন্য আধুনিক অবকাঠামোর বিকল্প নেই' - মন্ত্রী মুক্তাদির