সংরক্ষিত নারী আসন থেকে এমপি হতে চান অপু বিশ্বাস
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:২২ AM

সংরক্ষিত নারী আসন থেকে এমপি হতে চান অপু বিশ্বাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০১/২০২৪ ০৭:১৭:৩৬ AM

সংরক্ষিত নারী আসন থেকে এমপি হতে চান অপু বিশ্বাস

ছবি: সংগৃহীত


রাত পোহালেই দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতোমধ্যেই শেষমুহূর্তের ব্যস্ততায় নিজেদের সময়গুলো পার করছেন প্রার্থীরা। পিছিয়ে নেই শোবিজ অঙ্গনের তারকারাও। পছন্দের প্রার্থীর জন্য ভোটারদের কাছে গিয়ে ভোট চাইছেন তারা।

নির্বাচনের প্রচারণায় অংশ নিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। যদিও তার এবারের নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু সে ভাবনা থেকে সরে এসেছেন তিনি। তবে সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য হওয়ার পরিকল্পনা রয়েছে নায়িকার।

নিজের সেই ইচ্ছার কথাও সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন তিনি। অপু বিশ্বাস বলেন, ‘সংরক্ষিত আসনের প্রার্থী হওয়ার ইচ্ছে রয়েছে। আমি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত আসন থেকে মনোনয়নপত্র কিনেছিলাম। এবারও মনোনয়ন কিনবো।’

নারীদের নিয়ে কাজ করার ইচ্ছে থেকেই এবার মনোনয়ন ফরম ক্রয় করবেন জানিয়ে অপু বলেন, ‘আমি নারীদের ক্ষমতায়ন নিয়ে কাজ করতে চাই। আর এ কারণে আমার সংরক্ষিত আসনের সদস্য হওয়ার আগ্রহ রয়েছে।’ এদিকে শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উদ্দেশে অপু বিশ্বাস বলেন, ‌‘আগামী দিনগুলো যেন সুন্দর হয়, সকল ভক্ত-দর্শকদের কাছে দোয়া/আশীর্বাদ চাই।’

এই পোস্টে ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন অপু। চলচ্চিত্রাঙ্গনের কেউ কেউ তাঁর পোস্টে সাড়া দিয়েছেন। চিত্রনায়ক জয় চৌধুরী ভালোবাসার ইমোজি জুড়ে দিয়ে মন্তব্য করেছেন, ‘অনেক দোয়া আর ভালোবাসা রইল।’

এম সি



শীর্ষ সংবাদ:

পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা