হবিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে চোরাই গাড়িসহ আটক ২
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৩৮ AM

হবিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে চোরাই গাড়িসহ আটক ২

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২/০১/২০২৪ ১২:৩০:৪০ PM

হবিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে চোরাই গাড়িসহ আটক ২

হবিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে চোরাই গাড়িসহ আটক ২।


হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে চোরাই পুরাতন সাদা রংয়ের মাইক্রোবাস টয়োটা ২০০৪ মডেল নোহা প্রাইভেট গাড়িসহ ২ ব্যক্তি আটক । গত ১০ জানুয়ারি রাত ৩ টা ৪০ মিনিটের সময় বাহুবাল উপজেলার ডুবাঐ বাজার হতে চোরাই গাড়িসহ ওই দুই ব্যক্তিকে আটক করে ডিবি পুলিশ। 

আটককৃতরা হলো বাহুবল উপজেলার গোকুলপুর গ্রামের বাসিন্দা লক্ষীকান্ত দেবনাথের ছেলে অলক দেবনাথ(৩০), ও একই উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা আব্দুল হামিদের ছেলে মোঃ বেল্লাল হোসেন। 

অভিযান পরিচালনা করেন ডিবি পুলিশের এসআই আলমগীর ও এসআই সত্যজিৎ সাথে ছিল  ডিবি অন্য সদস্যরাও।

সঙ্গীয় ফোর্স। 

২০০৪ মডেল নোহা প্রাইভেট গাড়ি যার নাম্বার প্লেট ঢাকা মেট্রো- চ- ১৩-৩৭০০, নাম্বারের চোরাই পুরাতন সাদা রংয়ের মাইক্রোবাস টয়োটা,যার মূল্য অনুমান ৭,০০,০০০/- টাকা। গাড়িটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। 

এবিষয়ে ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে চোরাইচক্রের অন্যান্য সদস্যদেরকে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করে আসামিদের বিরুদ্ধে বাহুবল মডেল থানায় এজাহার দায়ের করা হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ