হবিগঞ্জে শীতে জনজীবন বিপর্যস্ত
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৩৭ AM

হবিগঞ্জে শীতে জনজীবন বিপর্যস্ত

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২/০১/২০২৪ ০৩:২৪:১৭ AM

হবিগঞ্জে শীতে জনজীবন বিপর্যস্ত


হবিগঞ্জে হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত। বিশেষ করে দিনমজুর মানুষেরা পড়েছেন চরম বিপাকে। গত তিন দিনের সূর্যের আলো কোথাও দেখা যায়নি।

কুয়াশার চাদরে টাকা পুরো জেলা। দিনের বেলা যানবাহনগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা যায়। অপরদিকে অন্যান্য বছরের ন্যায় এবছর শীত বস্ত্র বিতরণের তেমন কোনো উদ্যোগ পরিলতি হয়নি। যার কারণে খেটে খাওয়া মানুষ খড়খোটা জ্বালিয়ে শীত নিবারণ করছেন।

হবিগঞ্জ-লাখাই, বানিয়াচং-নবীগঞ্জ সড়কসহ আঞ্চলিক সড়কে ঘন কুয়াশার কারণে যানবাহনে হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়।

অন্যদিকে হাসপাতাল গুলোতে বাড়ছে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা। জেলা সদর হাসপাতালের শিশু ইউনিটে তিল পরিমাণ ঠাই নেই। চিকিৎসা সেবা দিতে ডাক্তাররা রীতিমতো হিমশিম খাচ্ছেন। হাসপাতালের মেঝে বারান্দাসহ সব জায়গায় ঠান্ডাজনিত সর্দি, কাশি, নিউমোনিয়া নিয়ে রোগীরা শুয়ে আছেন। সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মিঠুন রায় বলেন, কনকনে শীতের কারণে নিউমোনিয়া রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। বিশেষ করে বয়স্ক এবং শিশুরা বেশি আক্রান্ত হ”েছ। তবে আমরা আমাদের সাধ্যমত সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছি।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ