হবিগঞ্জে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:০৩ AM

হবিগঞ্জে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০১/২০২৪ ০২:৪৩:০৪ AM

হবিগঞ্জে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা।


হবিগঞ্জের মাধবপুরে ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১২ জানুয়ারি) বিকালে এ জরিমানা করেন সরকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত বিন কুতুব। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, উপজেলায় শাহজাহানপুর ইউনিয়নে পল্লী বিদ্যুৎ অফিসের পাশে পরমানন্দপুর সিলিকা বালু এলাকা থেকে মাটি উত্তোলন করা হচ্ছে। 

পরে সেখানে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী পরমানন্দপুর গ্রামের খলিল মিয়ার ছেলে বিল্লাল মিয়াকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সাথে যেসকল মাটি উত্তোলন করা হয়েছে সেগুলো জব্দ করে পুনরায় গর্তে ফেলা হয়। এছাড়া ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকবেন বলে মুসলেকা প্রদান করেন বিলাল মিয়া।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার
চুনারুঘাটে বিএনপির ৬২ নেতাকর্মীর বি'রুদ্ধে মা'মলা
সিলেটে হা'মের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সাতছড়ি বন থেকে পি'স্ত'ল, ম্যা'গা'জিন ও গু'লি উ'দ্ধার
বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী