হবিগঞ্জের আজমিরীগঞ্জে পৌষ সংক্রান্তি মেলায় জুয়া, ২ জনের কারাদন্ড
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:০৪ AM

হবিগঞ্জের আজমিরীগঞ্জে পৌষ সংক্রান্তি মেলায় জুয়া, ২ জনের কারাদন্ড

আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০১/২০২৪ ০৬:৫৩:৫৮ AM

হবিগঞ্জের আজমিরীগঞ্জে পৌষ সংক্রান্তি মেলায় জুয়া, ২ জনের কারাদন্ড

হবিগঞ্জের আজমিরীগঞ্জে পৌষ সংক্রান্তি মেলায় জুয়া, ২ জনের কারাদন্ড।


আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের কাল ভৈরব মন্দির মাঠে প্রতি বছরের ন্যায় শুরু হয়েছে মকর সংক্রান্তি পৌষমেলা। মেলা চলবে রবি ও সোমবার দুইদিন। মেলাকে কেন্দ্র করে সক্রিয় হয়েছে এক শ্রেণীর জুয়াড়িরা৷

রবিবার (১৪ জানুয়ারি) দুপুরে মেলার মাঠে অভিযান চালায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) মো.শফিকুল ইসলাম৷

এসময় জুয়া খেলার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই যুবককের প্রত্যেককে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়।

কারাদন্ড প্রাপ্তরা হলেন জলসুখা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের তরুল মিয়ার পুত্র রাফি মিয়া (২১) এবং বনপাড়া গ্রামের আবুল কালাম মিয়ার পুত্র সজিব মিয়া (২২)।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো.শফিকুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জুয়া সহ সকল অপরাধ রোধে মাঠে তৎপর রয়েছি। এরই ধারাবাহিকতায় আজ জলসুখায় জুয়া খেলার দায়ে দুইজনের প্রত্যেককে বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৩ ধারায় ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক প্রদীপ রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল সার্বিক সহযোগীতা প্রদান করেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ