মাধবপুরে পৌষ সংক্রান্তি উৎসব পালিত
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:০৬ AM

মাধবপুরে পৌষ সংক্রান্তি উৎসব পালিত

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০১/২০২৪ ০৪:৪৬:৩১ AM

মাধবপুরে পৌষ সংক্রান্তি উৎসব পালিত

মাধবপুরে পৌষ সংক্রান্তি উৎসব পালিত।


হবিগঞ্জের মাধবপুরে ব্যবাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু ধর্মালম্বীদের পৌষ সংক্রান্তি বা মকর উৎসব পালন করা হয়েছে।    

সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে মাধবপুর বাজারের হিন্দু ধর্মালম্বী ব্যবসা প্রতিষ্ঠানে পৌষ সংক্রান্তি বা মকর উপলক্ষে পূজা শেষে লুট প্রদান করা হয়। এসময় মাধবপুর বাজারে আসা মানুষের মাঝে এ লুট প্রদান করা হয়, লুটে নানা জাতে ফল, মিষ্টি জাতীয় কদ্মা, বাসাতা সহ বিভিন্ন খাবারের উপকরণ লুট প্রদান করা হয়।

মাধবপুর বাজারের ব্যবসায়ী সুজন রায় বলেন, হিন্দু ধর্মালম্বীদের পৌষ সংক্রান্তি বা মকর উৎসব উপলক্ষে মহিলারা নারিকেল পিঠা, দুধে পুলি, দুধের নাড়ু, পাটিসাপ্টা, পাপড়া, ডাল পিঠা, ফুলপিঠা তৈরিতে মেতে উঠে। আর বাড়ির কর্তাদের দায়িত্ব থাকে স্থানীয় বাজার থেকে মুড়ি, চিড়া, বাতাসা ও তিল্লা (এক রকম মিঠাই) ইত্যাদি এনে গিন্নি কে বুঝিয়ে দেওয়া। আর বিকেল বেলা পাড়ার সবাই দল বেধে ধর্মীয় গান / কির্তন গেয়ে প্রত্যেক বাড়ি থেকে পৌষ সংক্রান্তি উপলক্ষে পিঠা, মিঠাই সংগ্রহ করে পাড়ার সবাই একত্রে মিলে মিশে খাওয়ার রীতি রয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ