হবিগঞ্জে ইউপি চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:০৫ AM

হবিগঞ্জে ইউপি চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০১/২০২৪ ০৯:৩১:৩২ AM

হবিগঞ্জে ইউপি চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

হবিগঞ্জে ইউপি চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি।


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ঠাকুরের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতদল ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ৪০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকাসহ যাবতীয় মালামাল লুট করে নিয়ে যায়।

রোববার দিবাগত ভোর রাতে উপজেলার বালিয়াড়ি গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকেই পুরো গ্রামে ডাকাত আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে সোমবার সকালে হবিগঞ্জের পুলিশ সুপার মো: আক্তার হোসেনসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

জানা যায়, উবাহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ঠাকুরের বাড়িতে ১৫/১৭ জনের একটি সংঘবদ্ধ মুখোশধারী ডাকাতদল ঘরের পেছনের কাঠের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। পরে তারা মুহুর্তের মধ্যে পরিবারের সকল সদস্যদের অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে বেঁধে ফেলে।

এক পর্যায়ে বাড়িতে থাকা আলমিরা ও ট্রাঙ্ক ভেঙে রক্ষিত থাকা প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার, নগদ ৫ লাখ টাকা, ১১টি মোবাইল ফোনসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

খবর পেয়ে সকালে হবিগঞ্জের পুলিশ সুপার মো: আক্তার হোসেন ও চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায়সহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়। (ওসি) হিল্লোল রায় বলেন, এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ