সৃষ্টিকর্তা আমায় অনেক ভালোবাসেন: সানি লিওন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

সৃষ্টিকর্তা আমায় অনেক ভালোবাসেন: সানি লিওন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৬/২০২৩ ০৪:৫৪:০৯ পূর্বাহ্ন

সৃষ্টিকর্তা আমায় অনেক ভালোবাসেন: সানি লিওন

সৃষ্টিকর্তা আমায় অনেক ভালোবাসেন: সানি লিওন


বলিউড অভিনেত্রী সানি লিওন। বিতর্ক পেছনে ঠেলে এখন তিনি পুরোদস্তুর অভিনেত্রী। ৭৬তম কান চলচ্চিত্র উৎসব ঘুরে এসেছেন কিছু দিন আগে। সেখানে প্রদর্শিত হয়েছে তার সিনেমা। প্রদর্শনী শেষে দাঁড়িয়ে করতালি দিয়ে সম্মান জানানো হয় সানিকে।

অথচ এই অভিনেত্রীর বলিউড যাত্রার পথ খুব একটা মসৃণ ছিল না। এডাল্ট সিনেমার একসময় বিখ্যাত নাম ছিলেন। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে এসেছেন সেই পথ। মানুষের কটূ কথা, আঙ্গুলের নিশানা থেকে বেরিয়ে এসেছেন তিনি। অন্তত, তার নিজের এখন এটাই মনে হয়। জানালেন, সৃষ্টিকর্তা তাকে খুব ভালোবাসেন।

নীল ছবির দুনিয়া এখন অতীত। সিনেমার দুনিয়ায় পা রেখেছেন তিনি। ‘বিগ বস’ থেকেই নামডাক তার। এখন তিন সন্তানের মা। তবে প্রতিকূলতা কি পিছু ছেড়েছে?

সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেস-এর সঙ্গে সাক্ষাৎকারে সত্যিটা জানিয়েছেন তিনি। অনুরাগ কাশ্যপ এর ‘কেনেডি’ ছবিতে তাকে দেখা যাবে। এ যেন তার স্বপ্নপূরণ! অভিনেত্রীর কাছে সব কিছুই যেন আজও ঘোলাটে। বলিউডের প্রথম সারির পরিচালক তাকে ডেকেছেন।

সানি বলেন, ‘অনেক কিছু আমায় সহ্য করতে হয়েছে। ভয়ংকর প্রতিকূলতা পেরিয়ে এসেছি কিন্তু এখন সব ঠিক আছে। দশ বছর অনেক কিছু ঘটেছে। আমার ওপর থেকে মানুষের আস্থা হারিয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা আমায় খুব ভালোবাসেন।‘

এখন নতুন করে রাস্তা বানানোর পালা অভিনেত্রীর। ‘তার কথায়, আমায় কাজ করে যেতে হবে। মানুষের কাছে সদয় থাকতে হবে। এখন জীবন পুরোই আনন্দময়।’

প্রসঙ্গত, অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘কেনেডি’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন সানি লিওন। সেখানে সহ-অভিনেতা হিসেবে তার সঙ্গে দেখা যাবে রাহুল ভাট এবং অভিলাষ থাপলিয়ালকে। সিনেমাটির কাহিনি একজন প্রাক্তন পুলিশ কর্মকর্তার জীবনকে ঘিরে আবর্তিত হয়েছে। সিনেমাটি কান উৎসবে প্রদর্শিত হলেও তা এখনো সিনেমা হলে মুক্তির অপেক্ষায় রয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী