হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী জমিলা খাতুনের মৃত্যু
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:০৬ AM

হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী জমিলা খাতুনের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০১/২০২৪ ১২:১৮:৫৬ PM

হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী জমিলা খাতুনের মৃত্যু

হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী জমিলা খাতুনের মৃত্যু।


হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জমিলা খাতুন (৭৩) সোমবার রাত সাড়ে ১১টায় হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় নিজ বাসভবনে  ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)। মঙ্গলবার বাদ আছর হবিগঞ্জ শহরের জে কে এন্ড এইচকে হাইস্কুলে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। পরে শায়েস্তানগর কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে। মৃত্যুকালে তিনি একমাত্র মেয়ে রেখে যান।

জমিলা খাতুন হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভানেত্রী। প্রতিষ্ঠার পর থেকে একাধিক কাউন্সিল হলেও তিনি এ পদে আসীন থাকেন। এছাড়াও তিনি জাতীয় মহিলা সংস্থা ও কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। তার স্বামী বীর মুক্তিযোদ্ধা মরহুম এডভোকেট আজিজুর রহমান ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি । তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মো. আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ