‘সুযোগ বুঝে আমাকে টেনে হিঁচড়ে নামিয়ে দিচ্ছে’
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:২৩ AM

‘সুযোগ বুঝে আমাকে টেনে হিঁচড়ে নামিয়ে দিচ্ছে’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০১/২০২৪ ০৭:২২:২৩ AM

‘সুযোগ বুঝে আমাকে টেনে হিঁচড়ে নামিয়ে দিচ্ছে’

ছবি: সংগৃহীত


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে লড়াই করেও হারের মুখ দেখেছেন সংগীতশিল্পী মমতাজ বেগম। নির্বাচনের পর একাধিকবার প্রতিপক্ষের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলেছেন তিনি। এরই ধারাবাহিকতায় ১৫ জানুয়ারি রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি স্ট্যাটাস দিয়েছেন মমতাজ। যা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

স্ট্যাটাসে মমতাজ লিখেছেন, নিজের খ্যাতিটাও মাঝে মাঝে গলার কাঁটা মনে হয়। সুনাম নষ্ট হবে এই ভয়ে মুখ বুজে কত যে অত্যাচার সহ্য করতে হয় তা আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। যা কিছু অর্জন করেছি তা আমার অনেক কষ্টের অর্জন। মা-বাবা পির মুর্শিদের দোয়াও আছে।

মমতাজ আরও লেখেন, আমার এ অর্জনের পেছনে নির্দিষ্ট কোনো ব্যক্তির হাত না থাকলেও আজ সেটাকে ধ্বংস করতে কতিপয় কিছু ব্যক্তি উঠে পড়ে লেগেছে। যারা কোনোদিনই আমার সুনাম, খ্যাতি, অর্জন, ভালো থাকা কোনোভাবেই সহ্য করতে পারে নাই, তবুও আমি আমার সাধ্যমতো তাদের সম্মান ও সহযোগিতা করে আসছি, কিন্তু লাভ হয়নি!

স্ট্যাটাসের শেষ দিকে মমতাজ বেগম লিখেছেন, সুযোগ বুঝে ঠিকই আমাকে টেনে-হিঁচড়ে নিচে নামিয়ে দিচ্ছে। কষ্টটা হলো আমি যা না, আমি যা করিনি সেই অপবাদ আমাকে দিচ্ছে শুধুমাত্র কিছু অর্থ স্বার্থের বিনিময়ে। আমি জানি সত্যটা ঠিকই একদিন এ দেশের মানুষ জানবে শুধু সময়ের অপেক্ষা মাত্র। আল্লাহ তুমি এই স্বার্থপর মানুষগুলোকে হেদায়েত দান কর।

উল্লেখ্য, কণ্ঠশিল্পী মমতাজ বেগম ২০০৮ সালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হন। ২০১৪ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান। ২০১৮ সালের নির্বাচনেও তিনি নির্বাচিত হয়েছিলেন।

এম সি



শীর্ষ সংবাদ:

পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা