পূজার সঙ্গে শাহরুখের ভিডিও ভাইরাল
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:১৭ PM

পূজার সঙ্গে শাহরুখের ভিডিও ভাইরাল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০১/২০২৪ ০৭:৩০:৫৭ AM

পূজার সঙ্গে শাহরুখের ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত


মঙ্গলবার রাতে ভারতের বান্দ্রায় দেখা মিললো শাহরুখ খান ও তার ম্যানেজার পূজা দাদলানির। তবে দুজনের একসঙ্গে ভিডিও নিয়ে তৈরি করেছে নতুন জল্পনা। কারণ হুডিতে মাথা ঢেকে, সঙ্গে ছাতা চাপিয়ে বের হয়ে আসছিলেন শাহরুখ, পাশেই পূজা। এসময় ফটোসাংবাদিকদের ক্যামেরা দেখেই মেজাজ হারালেন বলিউড বাদশা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বান্দ্রায় শাহরুখ খান ও তার ম্যানেজার পূজা দাদলানিকে ফটোসাংবাদিকরা ক্যামেরাবন্দি করতে ছুটে আসে স্বভাবতই। কিন্তু এসময় শাহরুখ খান একটি ফোন প্রায় হাত দিয়ে ঢেলে সরিয়ে দেন। এরপর সোজা উঠে যান গাড়িতে। শাহরুখ খানের এমন রূঢ় ব্যবহারের ভিডিও ভাইরাল হয়েছে।

এতে দেখা যায় কিং খান মোবাইলে তার ছবি তুলতে থাকা এক ব্যক্তির উপর রীতিমতো বিরক্তি প্রকাশ করেন তিনি। এসময় একটা কালো রঙের হুডি পরেছিলেন শাহরুখ। ক্যাজুয়াল লুকে দেখা গেল ম্যানেজার পূজাকেও। তার গায়ে ছিল নীল রঙের টি-শার্ট।

গত কয়েক বছরে কোনও মিডিয়া ইন্টারভিউ দেননি শাহরুখ, সিনেমার প্রোমোশন ছাড়া। তবে সম্প্রতি মুখোমুখি হয়েছিলেন নিউজ ১৮-এর। যেখানে ২০১৮ সালে তার উপর দাগিয়ে দেওয়া ফ্লপ তকমা থেকে ছেলে আরিয়ানের জেলে যাওয়া, সব নিয়েই কথা বলেছেন তিনি।

শাহরুখ বলেন, ‘ব্যক্তিগত জীবনেও কিছু অবাঞ্ছিত এবং খারাপ জিনিস ঘটেছিল। সেখান থেকে আমি বড় শিক্ষা নিয়েছি। আমি তখন বুঝেছি একদম চুপ থাকো। চুপচাপ কঠোর পরিশ্রম করে যাও, সম্মানের সঙ্গে। তুমি যখন ভাববে জীবনে সব ঠিক আছে তখনই জীবন কোথা থেকে এসে তোমায় আঘাত করে দেবে বুঝতেও পারবে না। কিন্তু এই সময়টায় তোমাকে আশাবাদী থাকতে হবে, সৎ থাকতে হবে।’

কিং খানকে শেষ দেখা গিয়েছে ডাঙ্কি সিনেমায়। যা পরিচালনা করেছিলেন রাজকুমার হিরানি। এছাড়াও ছিলেন তাপসী পান্নু, বোমন ইরানি, ভিকি কৌশল, অনিল গ্রোভাররা। তবে সেই সিনেমা নিয়ে যে পরিমাণ প্রত্যাশা ছিল, তা অন্তত হয়নি বক্স অফিসে। ডাঙ্কি ব্যবসা করেছে বিশ্বব্যপী ৪৫৮.৫৯ কোটির। তবে ২০২৩-এর আরও দুটি সিনেমা পাঠান আর জওয়ান ছিল ব্লকবাস্টার হিট।

এম সি



শীর্ষ সংবাদ:

অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস লিখল বাংলাদেশ
নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?