এত অসহায় জীবনে আগে কখনো অনুভব করিনি: পরীমণি
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:২৪ AM

এত অসহায় জীবনে আগে কখনো অনুভব করিনি: পরীমণি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০১/২০২৪ ০৮:৩৭:৩২ AM

এত অসহায় জীবনে আগে কখনো অনুভব করিনি: পরীমণি

ছবি: সংগৃহীত


ছোট্ট পদ্মকে নিয়ে হঠাৎ তড়িঘড়ি করে ভারতের কলকাতায় গেছেন পরীমণি। বুধবার রাতে কলকাতায় গিয়ে পৌঁছান এ অভিনেত্রী। পরদিন বৃহস্পতিবার মধ্যরাতে নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে একটি স্ট্যাটাস দেন। যা ঘিরে চিন্তার ভাঁজ ফেলেছে পরী ভক্তদের কপালে। 

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাত ১টার দিকে একটি পোস্টে পরীমণি লিখেন, ‘এত অসহায় জীবনে আগে কখনো অনুভব করিনি! আল্লাহ সহায়।’ লোকেশনে—অ্যাপোলো হাসপাতাল, কলকাতা জুড়ে দিয়েছেন তিনি। তার এমন পোস্টের পর ভক্তদের আর বুঝতে বাকি নেই, প্রিয় নায়িকা সত্যিই বড় বিপদে আছেন। তার পোস্টে অনেকেই কমেন্ট করে দোয়া করেছেন। 

আগে জানা গিয়েছিল, পরীর ছেলে পদ্ম ভীষণ অসুস্থ। পরিচালক চয়নিকা চৌধুরী এক পোস্টে জানিয়েছিলেন, এভারকেয়ার হাসপাতালে টানা ৭ দিন থাকার পর, ছেলের চিকিৎসার জন্যে সরাসরি কলকাতার পথে পরীমণি। তিনি বলেন, ‘পদ্ম খুব খুব অসুস্থ। তার ২টা ভাইরাস ধরা পড়েছে। পরীও পুরোপুরি সুস্থ না কিন্ত কিছুই করার নেই। আপনারা সবাই পদ্মর জন্যে পরীর জন্যে দোয়া/প্রার্থনা করবেন। যেন আমাদের আদরের বাচ্চাটা সুস্থ হয়ে ফিরে আসে। পদ্ম খুব কষ্ট পাচ্ছিল।’

এদিকে ছেলের সুস্থতা, কামনায় পরী এর আগেও সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছিলেন। তার ছেলে অসুস্থ তা অভিনেত্রী আগেই জানিয়েছিলেন। শীতকালে আরও বেশি অসুস্থতা ঘিরে ধরেছে। পরী লিখেন, ‘শীতকালে সবাই খাবার দাবার বুঝে খাবেন। বিশেষ করে বাইরের খাবার। এত ব্যাকটেরিয়া, ভাইরাস শীতের সময় এসব থেকে সেইফ থাকা মুশকিল। বরিশাল থেকে ফেরার পথে একটা ফলের দোকান থেকে কিছু ফল কিনেছিলাম। বাসায় ফল খাওয়ার আগে রেগুলার যেভাবে ক্লিন করা হয় সেভাবে না করেই শুধু মিনারেল ওয়াটার দিয়ে ধুয়ে খেয়েছিলাম। বাবু খুবই অল্প পরিমাণ মানে দুই একটা বাইট নিয়েছিলো। ব্যাস! বাচ্চা, আমি, আমার গাড়ি চালকসহ আমার বাসার মোট পাঁচ জন ফুড পয়জনিং নিয়ে ১১ তারিখ রাত থেকে হসপিটালে। সবাই মোটামুটি রিকভার করলেও পুন্য এখনো হসপিটালাইজড!’

কয়েক দিন আগেই নিজের কাছের মানুষকে হারিয়েছেন পরীমণি। দাদুকে হারিয়ে ভেঙে পড়েছিলেন তিনি। তাকে কবর দেওয়ার পর যেন আরও নিজেকে শক্ত করে ধরেছেন। সেই শক্ত পরী এখন কলকাতায় ছেলেকে নিয়ে অসহায়ত্বের কথা জানিয়েছেন।

এম সি



শীর্ষ সংবাদ:

পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা