মাধবপুরে হাজী আলাই খানের জানাজা নামাজ সম্পন্ন
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৪২ AM

মাধবপুরে হাজী আলাই খানের জানাজা নামাজ সম্পন্ন

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০১/২০২৪ ১০:০০:৪৮ AM

মাধবপুরে হাজী আলাই খানের জানাজা নামাজ সম্পন্ন

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে হাজী মোঃ আলাই খানের জানাজা নামাজ সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলার মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বাদ আছর নামাজের পর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

তার আগে মাধবপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের কৃষ্ণনগর এলাকায় তার নিজ বাড়িতে শুক্রবার ১৯ জানুয়ারি সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

এসময় পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, আদাঐর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ ফারুক পাঠান, প্রেমদামীয় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুসা মিয়া, কাউন্সিল পিন্টু পাঠান সহ এলাকার অসংখ্য মুসলিগন তার জানাজা নামাজে অংশগ্রহণ করেন। জানাজা নামাজ শেষে পৌর এলাকার পশ্চিম মাধবপুর কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ৪ ছেলে ২ মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে যান।

এম সি



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ