মোশাররফ করিমের সঙ্গে আমার সম্পর্ক বাবা-মেয়ের মতো : ভাবনা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:২৩ AM

মোশাররফ করিমের সঙ্গে আমার সম্পর্ক বাবা-মেয়ের মতো : ভাবনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০১/২০২৪ ১২:৩২:২৮ PM

মোশাররফ করিমের সঙ্গে আমার সম্পর্ক বাবা-মেয়ের মতো : ভাবনা

ছবি: সংগৃহীত


দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। সীমানার কাঁটাতার পেরিয়ে ওপার বাংলাতেও সমান দাপটে অভিনয় করছেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে ব্রাত্য বসু পরিচালিত এই অভিনেতার ভারতীয় চলচ্চিত্র ‘হুব্বা’। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। 

কলকাতার পাশাপাশি বাংলাদেশের একাধিক প্রেক্ষাগৃহে শুক্রবার মুক্তি পেয়েছে ছবিটি। পশ্চিমবঙ্গের হুগলির ডন খ্যাত হুব্বা বিমলের জীবনি নিয়ে নির্মিত চলচ্চিত্রে হুব্বা চরিত্রে দাপুটে অভিনয় করেছেন মোশাররফ করিম। এরই মধ্যে দর্শকমহলেও বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। যে তালিকায় রয়েছেন ভক্ত থেকে তারকা অভিনেতা-অভিনেত্রীরাও। 

শনিবার (২০ জানুয়ারি) মোশাররফ করিমের প্রশংসায় তাকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। যেখানে তিনি বলেছেন, তার সঙ্গে মোশাররফ করিমের সম্পর্ক মা-মেয়ের মতো। 

চিঠির শুরুতে ভাবনা লিখেছেন, ‘প্রিয় মোশাররফ করিম, গতকাল হুব্বা দেখছি। আমি সিনেমা হলে গিয়ে দেখি, দায়িত্ব নিয়েই দেখি। মোশাররফ করিম আমাদের সকলের প্রিয় অভিনেতা, আমার সাথে তার সম্পর্কটা ছিলে একদম বাবা-মেয়ের মতো। আমি সব সময় আমার বাবার চেহারার সাথে এই লোকটার চেহারার মিল পাই, গতকাল হলে গিয়েও বারবার তাই মনে হচ্ছিল। বাবা-মেয়ের যেমন অকারণে অভিমান হয় আমাদেরও হয়তো তাই হয়েছিল, তাও অন্য লোকের কারণে। ছোট ছিলাম, আবেগ ছিল ভয়ংকর, তাই রাগও করেছিলাম অনেক। সেও বাবার মতো করেই আমার সব কথা চুপ করে শুনেছে। বাবার মতোই কিছুই বলেনি। বড় মানুষেরা এমনই হয়।’

এরপর মোশাররফ করিমকে উদ্দেশ করে এই অভিনেত্রী লেখেন, ‘শোনো তোমাকে বলছি, হুব্বা হয়ে যা দেখাইলা তুমি বাবারে বাবা। তুমি জানো তুমি কত বড় অভিনেতা, একের পর এক সিনেমা করো। কারণ তুমি ১০০-তে ২০০। আর আমি আবার জিতে গেলাম। আমার কোন সিনেমা হলে গিয়ে তুমি দেখে আমাকে একটা ফোন ও করোনি। যদিও রিলিজই হয়েছে মোটে দুটো। অনেক ভালোবাসা, কালকে হলে তোমাকে দেখে যেমন খুশি হয়েছি তেমনি মনটাও খারাপ হয়েছে। তোমাকে  অনেক দিন দেখি না, আড্ডাও হয় না। আমি কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছি, পরে আমার চেহারা চিনতে অসুবিধা হবে। ইতি, ভাবনা’

উল্লেখ্য, মোশাররফ করিমের বিপরীতে  ‘যমজ ৬’ নাটকে অভিনয় করেছিলেন ভাবনা। এছাড়াও তাদের দু’জনকে আরও কিছু কাজে একসঙ্গে দেখা গেছে। 

এম সি



শীর্ষ সংবাদ:

পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা